Profile Photo

লুকায়িত আমিOffline

  • NusratLisa
  • Profile picture of লুকায়িত আমি

    লুকায়িত আমি

    4 years, 11 months ago

    ভালো-মন্দ
    আমি যদি বলি, খুব মেধাবী সে
    শুনতে হয়-ভাব নিয়ে থাকে।
    আমি যদি বলি,সে তো খুব সুন্দর
    তবে শুনি-ব্যবহারটা ভালো না।
    যদি বলি,তার ব্যবহার ভালো
    আমি শুনি-লোকটা কিন্তু মোটা।
    কী আশ্চর্য!!!
    ভালো ছাড়া কি মন্দ গুণ থাকে না?
    সেটা কি খুব বড় ভুল?
    হাজার ভালো গুণ আছে
    তবু একটি মন্দের পেছনেই থাকবো?
    যার ভালো গুণ আছে
    মন্দটা থাকা কি অসম্ভব?
    মানুষ একজন-
    সে তো ভালো মন্দ উভয়ই।
    ভালো মন্দ নির্ধারণ করে যে
    মহামানব তো নয় সে-
    মানুষই তো!!!
    এই জগতে,
    যত মানুষ আছে-
    কেউ কি মন্দের ঊর্ধ্বে?
    তবে কেন এ কাদা ছোড়াছুড়ি?
    ভালোটা নিয়ে কি পারি না-
    ভালো থাকতে?
    মন্দ বিনা হায়-
    ভালো বুঝবে কী উপায়?
    মন্দ যদি থাকে তার,
    নিজেরটা তুমি করো পার।
    যখনই দেখবে তার মন্দ
    ভেবে দেখো,করো নি তো এমন ভুল?
    না-ই বা যদি করো,
    ভালো তুমি,উত্তম তুমি
    ভালোটাই বিচার করো।
    তবে কেউ যদি করে কভু অপরাধ
    ছাড় দিও না যেন।
    শুধু ছোটো ভুলগুলি আড়ালেই রেখো
    তুমিও পেতে পারো-
    ভালো কোনো প্রতিদান।
    *সমাজে প্রচলিত গিবত তথা সমালোচনার প্রেক্ষিতে রচিত।
    Pardon for any mistakes.

    8
    5 Comments
    • ভালোর পিঠে মন্দ থাকে। কবিতার মাঝে তা খুব সুন্দর তুলে ধরেছেন। প্রীতি ও শুভেচ্ছা কবি।

    • ধন্যবাদ বিষয়গুলো কবিতায় আনার জন্য । শুভকামনা ।।

    • ভালো মন্দ নিয়ে মানুষ। কিন্তু মন্দটা চোখে পড়ে বেশি। অভিনন্দন সুন্দর লেখার জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 17 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা !

কথায বলে,”যার যে টার অভাব ,সে সেটার কদর বোঝে।কিন্তু যার মনুষ্যত্বের অভাব ,সে তো তার কদর বোঝে না।”

নুসরাত জাহান লিসা

Skip to toolbar