Profile Photo

নন্দিনীOffline

  • Nandini-Chowdhuri
  • Profile picture of নন্দিনী

    নন্দিনী

    • 2 years, 6 months ago

    আমার প্রতিটা ছোট ছোট অভিমান জমা হতে হতে আজ বোধহয় একটা ঝুলি পূর্ণ হলো…

    লোকে ভাবে-“কিজানি কি রাখা আছে..!!”
    কেউ কেউ আবার সুযোগ পেলে খুলে দেখতে চায়…
    ধুর! এভাবে কি কেউ কে দেখানো যায়?? ওরা কি বোঝে না..এটা অপরাধ!!
    না… আমি দেখাচ্ছিনা খুলে…

    অভিমান গুলো আমায় এক একটা করে ঘটনা মনে করিয়ে দেয়… প্রতি মুহুর্তের লুকিয়ে থাকা স্মৃতির স্পর্শ দেয়…
    অভিমান গুলো আমার বড়োই আদরের,পরম যত্নের..

    অভিমানে না-কি মানুষ কষ্ট পায়!!!
    কিজানি!! আমার তো ভালোই লাগে…
    অভিমানেরা অদ্ভুত হয়…কখনো শব্দের অর্থ খুঁজে যায়, কখনো বা শব্দহীন পড়ে রয়!!

    অভিমান আজকাল হারিয়ে গেছে…
    এখন কেউ অভিমান করেনা,সবাই রাগ করে…
    তবে আমার ঝুলিতে এখনো সব পুরনো অভিমানের ছড়াছড়ি…

    আমার বোধহয় অভিমানের প্রতি ভালোবাসা…
    অভিমানে ডুবে থাকা প্রতিটি শব্দ মধুর হয়…
    অভিমানে না বলা কথার পঙক্তি হয়…
    অভিমানে হাজারটা গল্প হয়…

    অভিমান…
    কি সুন্দর নাম তাই না!!!!

    5
    9 Comments
Skip to toolbar