-
আমার একান্ত সময়গুলো
শুধু আমার
ভাগ চেয়ে কষ্ট পেও না
আমার সময়ের ভাগিদার
আমি একাই হবো
হোক তা কঠিন কিবা মলিন
আমার একান্ত সময়গুলো
কেটে যায় হাজার ভাবনায়
যতো ইচ্ছে ভুল করা যায়
দোষ দেওয়ার কেউ হবেনা
আমার একান্ত সময়ের
ভাগ চেয়ে কষ্ট পেও না
আমার কোনো ভুলের দোষারোপ
আমি চাইনা কেউ চাপিয়ে দিক
এটা শুধু আমার
নিজের কাছে
নিজের জন্যই
কারণ সময় আমার একান্তই নিজের
দোষগুলো সব নিজের কাছেই নিজের
ভালো লাগা, মন্দ লাগা
যাচ্ছে তা সব টুকুই আমার
আমার একান্ত সময়গুলো
শুধু আমার
ভাগ চেয়ে কষ্ট পেও না।5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 March 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
নিশাত আনজুম
@nishathunzom
ইফতিশা খানম
@eftishakhanam
তুলি
@tultuli
Farhana Yeasmin
@farhanajust-edu-bd
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
Ranen-Biswas
@ranen-biswas


এ সময়টা নিজের জন্য সত্যি খুব জরুরী।