Profile Photo

Salma FarahOffline

  • Salma-Zerin-Farah
  • Profile picture of Salma Farah

    Salma Farah

    4 years, 11 months ago

    অযাচিত

    যখন সে চলে গেল দিয়ে গেল অন্তহীন এক সুখের পথ যে পথে চলতে গেলে কেবল অসুখের সুখে আমি উড়ে বেড়াই পতঙ্গের মতো।
    যখন সে চলে গেল আমি জানি সে জীবন থেকেই চলে গেছে তবুও কেন যেন জীবনের মাঝে তাকেই খুঁজি চেতনে বা অবচেতনে।
    যখন সে চলে গেল দিয়ে গেল এক টুকরো বেঁচে থাকার উপায়,
    ছোট্ট সে উপায় এক জীবনে তাকে ছাড়া বেঁচে থাকতে যথেষ্ট ;
    তবুও আমি ভীষণভাবে একক অস্তিত্ব খুঁজে পাই তার মাঝে।
    জানি কখনো কোন কারণে কিংবা অকারণে শিউলির দেখা পাবো না অথবা কখনো দেখা হলে শিউলি মিষ্টি হেসে বলবে না কেমন আছো?
    তবুও হৃদয়নিংড়ানো ভালোবাসা কেবল তোমার জন্যে শিউলি
    যে শিউলি প্রথম আমার উপরেই ঝরে পড়েছিল।

    সালমা জেরীন ফারাহ্
    ১৬জুন,২০২১।

    7
    5 Comments
Skip to toolbar