Profile Photo

Debashish RoyOffline

  • DROY
  • Profile picture of Debashish Roy

    Debashish Roy

    2 years, 2 months ago

    আত্ম উপলব্ধি
    দেবাশীষ রায়
    সময়গুলো মুহূর্তেই বদলে যায়! ফেলি আসি শৈশব, কৈশোর, সাধের যৌবনও। একটা সময় উপলব্ধি হয়, আসলেই আমি কে?? বাস্তবিক কি পরিচয় আমার? আমার বলে কি আছে? আরও কতশত প্রশ্ন। এর উত্তর খুব সহজ-সরল নয়!
    ভাবনার আকাশে এগুলো কৃষ্ণ গহব্বরের মত। যার বিশালতা খুজে পাওয়া বড্ড মুশকিল! এর শেষ কোথায়? আমরা কেউ জানিনা।
    সময়গুলো যখন আরো পরিপক্ব হয়, তখন মানব চিত্তের বেশ পরিবর্তন আসে। মনের চঞ্চলতা কমে যায়। তীব্র বায়ুর ন্যায় মন আর বিচলিত হয় না। তখন আমি কে? এই প্রশ্ন ভুলে আপন কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমার বলে কিছু নেই। আমার আমিতে আপন আমিই। এটাই নির্মম সত্য।

    4
    4 Comments
Skip to toolbar