Profile Photo

SHEIKH ZILLUR RAHMANOffline

  • z.r.shapon@kabita2021
  • Profile picture of SHEIKH ZILLUR RAHMAN

    SHEIKH ZILLUR RAHMAN

    2 years, 1 month ago

    শিরোনামঃ- প্রবীণত্বের নিস্পন্দ কহন-!
    কলমেঃ- জেড.আর.স্বপন-!
    ____//

    একদিন যে ঠোঁটে অবিরাম বেজে চলেছে
    তপ্ত লাভার মতো মৃত্যঞ্জয়ী স্লোগান,
    বিপ্লব ধ্বংসের তান্ডব লীলা নয়
    সৃষ্টির প্রসব বেদনা মাত্র-!
    চেয়ে দেখো আজ সে প্রবীণ ঠোঁট দু’টো
    থরথর করে কাঁপছে জীবন থেকে নেয়া
    স্রোতোবহা সময়ের নিষ্ঠুরতায়-!
    একদিন যে মুষ্টিবদ্ধ হাতে ছিনিয়ে এনেছি
    নিপীড়িত, বঞ্চিতের ন্যায্য হিস্যার কৈফিয়ৎ-!
    চেয়ে দেখো আজ নির্মম প্রবীণত্বের
    কুঁচকানো চামড়ায় নিস্পন্দ হয়ে আছে-
    সেদিনের সেই নন্দিত দু’টো হাত-!
    যৌবনের উন্মত্ততা গুলো সেদিন বন্ধক ছিলো
    বার্ধক্যের আগাম মুচলেকায়-!
    আজ অনুরাগের ওমে ফেলে আসা মুহূর্তগুলো
    বিমর্ষ হৃদয়ে শান দেয় অনিচ্ছায়-!
    যদি ইচ্ছে হয় মুখ ফিরিয়ে নাও বিমুখতায়-!
    আমি আমৃত্যু একাকীত্বের সিংহদ্বার
    পাহারা দেব পাল ছেঁড়া খেয়ায়-!!
    —–/\——
    ২০-এপ্রিল-২০২৪

    6
    2 Comments

Friends

Skip to toolbar