-
বৃক্ষপ্রেমী
দিন কাটছিলো আগের মতন
হঠাৎ করে পেলাম অমূল্য রতন।
না,না,তুমি যা ভাবছো তা নয়,
এ রতন নয়তো খুব অপরূপ,
নেই এতে আলোর ঝলকানি,
ক্ষয় হয় তার অল্পতেই।
ভাবছো তুমি,এ আবার কেমন রতন?
আমি বলছি,এমন রতন দ্বিতীয়টি আর নেই!
তুমি কি দেখ না,তার শান্তির ছায়া?
তুমি কি দেখ না,তার বৃষ্টির আহ্বান?
যে বৃষ্টির ফোটায় ফলে ফসল,
জন্মে খাদ্যের ভাণ্ডার।
তুমি কি দেখনা,সে আগলে রাখে?
আগলে রাখে দুর্যোগের কবল থেকে।
তুমি কি দেখ না,সে আগুন খায়?
উত্তাপ কমিয়ে করে শীতল ধরা।
তুমি কি দেখনা,সে ওষুধ দেয়?
এতো গেল বাহ্যিক উপকারিতা,
গভীর দৃষ্টি দাও,
অনেক কিছু পাবে শেখার।
তুমি খাও ফল,ছেড়ো পাতা,
ফুলকে ছিড়ে করো আত্মসাৎ,
কাটো ডাল,কাটো বাকল,
একসময় করো উচ্ছেদ, তবু করছে সে উপকার
প্রত্যক্ষ আর পরোক্ষে।
সামান্য বিলাসিতার আশায়
উজাড় করো তার সম্প্রদায়!
তবে করোনি কখনও চেষ্টা
কাটানোর তার দুর্দশা।
তবুও হয়ে আছে সে,
পরোপকারের উজ্জ্বল দৃৃষ্টান্ত।
তুমি খেয়াল করোনি —
সে চরম কষ্টেও আছে দাড়িয়ে
মেরুদণ্ড করে সোজা।
হতে কি পারো না স্বাবলম্বী..
তার মতো শত বাধা পেরিয়ে?
তবুও করছো ধ্বংস তাদের
ভেঙে পরছি না আমি,
অপেক্ষা করছি শুধু
এক প্রচণ্ড বৃক্ষপ্রেমীর….
যে করবে মূল্যায়ন
এই অমূল্য রতনের…3 Comments
কথায বলে,”যার যে টার অভাব ,সে সেটার কদর বোঝে।কিন্তু যার মনুষ্যত্বের অভাব ,সে তো তার কদর বোঝে না।”
নুসরাত জাহান লিসা
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
মোঃ তাঈফ-উল-আলম
@taif
Mizan Rahman, Editor: Dainik Journal Asia
@mizan-rahman


এই অমূল্য রত্ন রেখো যতনে। প্রীতি ও শুভেচ্ছা জানাই কবিসহ সকল বৃক্ষপ্রেমীকে।