Profile Photo

DhumketuOffline

  • Dhumketu
  • Profile picture of Dhumketu

    Dhumketu

    2 years, 1 month ago

    মৃত্যু
    গোধূলির আলো ক্ষীয়মান হয়ে এখনই নামবে রাত
    এভাবে একদিন অবসান হবে জীবনের ধারাপাত
    কত শত প্রহর ব্যস্ততা মাখা- সকলই কি তবে ভ্রম!
    পরম্পরা শুধু জগতেরই বিধি, মৃত্যুর নাই ক্রম।
    হোক না যত বাদশাহ -ফকির, বৃদ্ধ -যুবক, শিশু
    মরণের কাছে নস্যি সবাই, নিতে হবে তার পিছু,
    মায়া-মমতার সুতা ছিঁড়ে যায় মহা সে যাত্রাকালে
    সাধ্য কি আছে আটকানো যাবে ভুবনের মায়াজালে!
    সারা জনমের বর্ণিল খ্যাতি, নীলরঙা হতাশা
    আজ তারা সব ফিকে হয়ে সাজে যাযাবর কুয়াশা;
    অর্থ, প্রতাপ, গর্ব, অহং- যত জমেছিল সংসারে-
    ধূম্র হয়ে বাতাসে মিশেছে জীবনের উপসংহারে।
    ধরণীর দানে ধন্য আয়ু, সঞ্চিত বহু ঋণ
    দেনা দায়ে বেঁধে পৃথিবী কি আমায় আটকাবে কিছুদিন!
    ব্যস্ত শহরে যাপিত আয়ুতে মৃত্যুকে স্মরা বারণ
    শোভিত নগরে, অবেলা সময়ে তবু তার আগমন
    জীবনের শিখা নিভু নিভু আজ নাই কোন ধী-শক্তি
    স্রষ্টার কাছে প্রার্থনা শুধু-পরকালে দিও মুক্তি!

    4
    2 Comments
    • এই মৃত্যু একটি এমন বিষয়, যা কখনোই সঠিক উপলব্ধি না হলে বিশ্লেষণ করা যায় না ! আমি অভিভূত মৃত্যুর সাথে নিজের মুক্তির প্রার্থনা খুব সহজ সরল সুন্দর যাচনা করেছেন ! অসাধারণ ! অপূর্ব !

    • কবি, মৃত্যু নিয়ে লিখছেন বটে তবে, আপনার প্রতিটি শব্দ জীবন্ত! অনবদ্য কবিতা! খুব ভালো লাগলো!

Skip to toolbar