-
অণুরম্য গল্প
পাগল তৈরির জীবাণুমধ্যপ্রাচ্যের এক দেশের প্রেসিডেন্ট মানসিক হাসপাতাল (পাগলা গারদ) পরিদর্শনে গেছেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের হালনাগাদ নিয়ে খবর নিচ্ছেন। এমন সময়ে এক ওয়ার্ডে কয়েক পাগল উৎসুক দৃষ্টিতে প্রেসিডেন্টকে দেখছেন। তারা এ সময় সাহস করে বলেন, মান্যবর, আপনি কে?
প্রেসিডেন্ট: আমি দেশের প্রেসিডেন্ট
পাগলরা একগাল হেঁসে বলেন, ও তাই বলুন।
প্রেসিডেন্ট: মানে?
পাগলরা: এখানে যারা আসে, তারা প্রথমে প্রথমে নিজেদেরকে প্রেসিডেন্ট মনে করেন।
বিব্রত প্রেসিডেন্ট দ্রুত ওয়ার্ড ত্যাগ করেন।
এরপর প্রেসিডেন্ট আরেক ওয়ার্ডে গিয়ে দেখতে পান একজন, আর বিয়ে করবো না বাবা, আর বিয়ে করবো না মা বলে চিৎকার করছে।
প্রেসিডেন্ট অবাক হয়ে হাসপাতালের সুপারকে জিজ্ঞেস করে, ব্যাপার কি? লোকটা কে
হাসপাতাল সুপার: স্যার উনি শিরি বেগমের স্বামী। বিয়ের তিন মাস পর উনার এ অবস্থা হয়েছে। উনার নাম আব্দুল্লাহ বিন কাসেম।
প্রেসিডেন্ট: বেচারা!
আরেক ওয়ার্ডে গিয়ে দেখতে পান একজন বিলাপ বকছেন। তিনি শুধু বলছেন, হায় শিরি বেগম, হায় শিরি বেগম।
প্রেসিডেন্ট আবার হাসপাতাল সুপারকে জিজ্ঞেস করে, ইনি কে?।
হাসপাতাল সুপার: স্যার ইনি ওই শিরি বেগমের প্রেমিক। নাম ফরহাদ।
প্রেসিডেন্ট: উনার এ অবস্থা কি করে হলো।
হাসপাতাল সুপার: ভালবেসে শিরি বেগমকে না পেয়ে উনি পাগল হয়েছেন।
প্রেসিডেন্ট: আশ্চর্য, একজন বিয়ে করে পাগল হলো আর একজন ভালবেসে পাগল হলো।
হাসপাতাল সুপার: আরও ঘটনা আছে স্যার।
প্রেসিডেন্ট: যেমন।
হাসপাতাল সুপার: আমাদের কাছে খবর আছে, শিরি বেগমকে ভালবেসে এবং তাকে না পেয়ে আরও পাঁচ জন আমাদের এখানে আসার পাইপলাইনে আছেন। স্থানীয়ভাবে পাগলের চিকিৎসা নিচ্ছেন তারা। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, খুব শিগগিরই তাদেরকে এই হাসপাতালে স্থানান্তর করা হবে।
প্রেসিডেন্ট: পাগল তৈরির এই জীবাণু শিরি বেগম কে? উনার বাবা কি করেন?
হাসপাতাল সুপার: শিরি বেগম অষ্টমবারে মতো উচ্চ মাধ্যমিক ফেল করেছেন। উনার বাবার নাম হেকমত আলী জাহাজি।
প্রেসিডেন্ট: জাহাজি! এটা আবার কেমন নাম।
হাসপাতাল সুপার: উনি আগে ছিলেন আদার ব্যাপারি। এখন মেয়ের কল্যাণে হয়েছে জাহাজের মালিক। সেই কারণে নামের শেষে জাহাজি ব্যবহার করেন।
মারাত্মক সংক্রামক ব্যাধি পাগল তৈরির জীবাণুর দ্বারা আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকি থাকায় প্রেসিডেন্ট পরিদর্শন সংক্ষিপ্ত করে হাসপাতাল দ্রুত ত্যাগ করেন।4 Comments
Friends
Azmeri Nafsi
@azmeri
Eiasin Arafat
@eiasin-arafat
Azmayin Talha
@azmayin9956
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
নোমান খালভী
@nomankhalovi
Shoriful Shoron
@shoriful-shoron
শায়েরুল ইসলাম
@shaerulislam
shakila-khatun
@shakila-khatun


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!