Profile Photo

Jannatun NurOffline

  • Jannatun-Nur
  • Profile picture of Jannatun Nur

    Jannatun Nur

    2 years, 1 month ago

    মাহে রমজান চলে গেল।
    জান্নাতুন নূর সাহলা।

    মাহে রমজান চলে গেল
    হৃদয়ের ক্ষত রয়ে গেল।
    হরেক রকম ইফতারী
    বাহরী জামার সমাবেশ।

    মাহে রমজান চলে গেল
    মুসলিম উম্মাহর ঐক্য
    এলো না ফিরে,
    রমজানের শুভেচ্ছা বার্তায়।

    ওরা জমিনের আবাবিল
    ঈমানের জোরে লড়ছে
    আল আকসার জন্য
    পেটে বেঁধে পাথর।

    আরব বিশ্বে যখন ইফতার
    আস্ত উটের রোস্ট।
    ফিলিস্তিন শিশু খাচ্ছে দেখো
    ক্যাকটাস, মাটি ।

    মাহে রমজান চলে গেল
    আল আকসার জন্য ওরা
    অস্ত্র হীন হয়ে শত্রুর বুকে
    লড়ে যায় বিরামহীন।

    মাহে রমজান চলে গেল
    মুসলিম উম্মাহর ঐক্য
    আর তো আসেনি ফিরে
    ভোগ বিলাসের হৃদয়ে।

    মাহে রমজান চলে গেল
    নবীর জমীনের জীম্মাদার
    ফিলিস্তিন দুধের শিশু
    যা আর নেয়নি কেউ।

    মাহে রমজান চলে গেল
    হাজারো লাশের মিছিল
    আল আকসা তুমি কথা বলো
    গর্জে উঠো, ঝেড়ে ফেলো ইহুদি।

Skip to toolbar