-
শিরোনামঃ-মিথ্যে মায়ার বসুধা-!
কলমেঃ- জেড.আর.স্বপন-!
____//
আজ আমি কবিতা বিলি করবো-!
যে শহরের বাতাস মুখ থুবড়ে আছে
হতাশা আর বিষণ্ণতার মূর্ছনায়-!
আমি সে শহরে কবিতা বিলি করবো
বিনে শর্তে বিনে পয়সায়-!
যে শহরে সু-উচ্চ অট্টালিকা গুলো-
মৃত্যুর মিছিল আর স্বজন হারা শোকে
দাঁড়িয়ে আছে বিমর্ষ বদনে-!
আমি কবিতা বিলি করবো
সেই সব অট্টালিকার হৃদ স্পন্দনে-!
ঝুলি ভর্তি কবিতা নিয়ে আমি
দরাজ গলায় হাঁকি তামাম শহরময়-
কবিতা নিবে-? কবিতা-? বিনে পয়সায়-?
কিন্তু কেন যেন আমার চিৎকার গুলো
মুহূর্তে মিলিয়ে যায় ধোঁয়া, ধুলো
আর নির্দয় নিস্তব্দতায়-!
হে মিথ্যে মায়ার শহুরে মে’কি মানুষেরা,
আমার কবিতা যদি না নাও তবে আমি-
বিমূঢ়তা কাটাতে গ্যালাক্সি মিল্কিওয়ে ছাঁড়িয়ে
অন্য কোন ভিন গ্রহে খুঁজে নেবো বাসস্থান-!
ভেবে নেবো তোমাদের নীরস বসুধায়
আমি ছিলাম বড্ড বেমানান-!!
—–/\——
মে-০১–২০২৪4 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin


বাহ! টাটকা কবিতা! কিন্তু, এত বিষণ্ণতা কেন?