Profile Photo

Sumon HawladerOffline

  • Sumon@toulot
  • Profile picture of Sumon Hawlader

    Sumon Hawlader

    2 years, 1 month ago

    প্রশ্ন❓
    ———

    যেদিন থেকে জন্ম নিলাম,
    আহার চিনলাম,বাহার চিনলাম,
    আপন চিনলাম, চিনলাম পর,
    নিজের ভালো ষোলআনা বুঝলাম,
    হাজারো ভুলে জীবন মোড়ানো,
    তবু অন্যের ভুল চোখে আঙুল দিয়ে দেখালাম,
    অমুক তমুকের নানা কথা শুনলাম,
    অর্থ চিনলাম -অনর্থ চিনলাম,
    শুধু কে আমি এই আমি?
    এতটুকু চিনলাম না।

    যাদের পিছনে খেটে একাকার
    কিছুই সাথে যাবেনা আমার,
    যে হবে সাথী অনন্ত পথের
    তার দেখা তো পেলাম না,
    কে আমি বলো এই আমি
    আজও আমায় চিনলাম না।

    দাদা দেখতে কেমন ছিলো
    কেমন ছিলো তার বাবা,
    জানা হলোনা দেখা হলোনা
    কে যে আমার কেবলা কাবা?

    তুচ্ছ ক্ষমতা, অর্থ দাপটে
    কি যে গর্বিত আমার মন!
    পশু পাখির মত জীবন হলে
    ধরায় আগমন কি প্রয়োজন?

    —-মুস্তফা সুমন–
    ২১.০৪.২০২৩
    শুক্রবার।

    3
    2 Comments
    • নিজেকে চিনতে হলে জানতে হয় নিজের অতীত। আমরা ক’জন পারি মাটির কাছাকাছি থাকতে!

    • জীবন গাহিবার, বহিবার, অনন্ত অপার!

Skip to toolbar