-
শিরোনাম :- অপরাগতার যন্ত্রনাময় ঘ্রান-!
✑ :- জেড.আর.স্বপন-!
একদিন প্রতিজ্ঞা করেছিলাম শুধু তুমিই থাকবে
আমার কবিতার সব বর্ণমালা জুড়ে-!
কিছুই ধরে রাখতে পারিনি, না প্রতিজ্ঞা-
না জং ধরা সময়ের উষ্ণ প্রস্রবণ-!
বন্ধ চোখের কপাট খুলে দেখি, ঠায় দাঁড়িয়ে আছে শুধুই স্বপ্নের প্রেতাত্মারা-!
কথা দিয়েছিলাম বোবা সময়ের কাছে
কখনও নিজেকে আত্মাহুতি দেব না-!
চেয়েছিলাম মোহান্ধতার বাগান থেকে
চীরতরে উপড়ে ফেলবো সব ঘুঁনপোকা-!
কিন্তু বিকলত্বের দাবানল পুড়ে ছাই করে দিয়েছে আমার আত্মবিশ্বাসের চারদেয়াল-!
ভাবনা গুলো তাই আজ মৌর্যযুগের গা ঘেসে
শতবর্ষী বট বৃক্ষের ন্যায় নির্বাক দন্ডায়মান-!
যার শেকড় বাকল জুড়ে ছড়িয়ে আছে
অপরাগতার যন্ত্রনাময় ঘ্রান-!!
—–!!!—–2 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Sourav-Roy
@sourav-roy
শামীমা বিনতে রহমান
@shameema_binte_rahman
তুবা
@zariyaat
নন্দিনী
@nandini-chowdhuri
রতন
@ratan92
নীল মাছি
@raihanrbt
Dhumketu
@dhumketu
Ruhul Amin
@ruhulamin



ভীষণ এক ঝড় জানালার ওপাশে বইতে বইতে থেমে গিয়েছে, সেই ঝড় যেন আবার মনের মাঝে বইতে শুরু করেছে!