-
“বৃক্ষ-ছায়া”
লেখায়: সোনিয়া
সূচনা থেকেই একটা শব্দ, মনে যে সদা আসে।
স্নেহময়ী গড়ন, মমতার বাঁধন “মা” বোল মুখে ভাসে৷
ভেজা বিছানায় থাকতো শুয়ে, আমাকে নিয়ে সে বুকে।
দিন-রাত খেটে পার করে এখনো, আমায় রাখে চোখে।বয়স যে যেন শুধুই সংখ্যা- যা তাঁকে ই দেখে শিখি৷
শ্রদ্ধায় তাই নত হয় মাথা, ভাবি- “কি আজ লিখি?”
দিন যায়, তবু বহু দিন আসে, ফুরোয় সময় ক্ষণ,
তবুও যেন আমাদের ই তরে, আটকে যে যায় মন।মোনাজাত তার জায়নামাজে, রাতের গভীরতায়,
নির্বাক হয়ে কেটে যায় তবু, যেন কোনো মৌনতায়।
সময় গড়ায় বছর বছর, এগিয়ে অস্ত পথে।
শরীর যে তাঁর যাচ্ছে ঝুঁকে, বয়সের কোনো রথে।মেলে রাখে বা আগলে রাখে, যেন সে বৃক্ষছায়া,
হোক সে ছায়া কিংবা কায়া – অনুভব শুধু মায়া।
চাঁদ-সূর্য, পৃথিবী দিয়ে- যে পূরণ করে ইচ্ছে,
জান্নাত লেখা তার পদতলে, এ কথা নয় মিছে।বয়স যতই বাড়ছে আমার, বাচ্চা তবুও আমি।
মনে-পেটে যা-ই চলুক আমার, সে-ই অন্তর্যামী।
বাদ যায় না এখনো আমার তার হাতে খাওয়া অন্ন।
এক দিন সুর না শুনলে তার, হয়ে যাই আমি বন্য।তবুও যে আজ স্বপ্নের ভেলায়, মন যেন বাঁধে বাসা।
এই মুখে যেন সদা হাসি থাকে, এটাই রইলো আশা।
সৃষ্টির নিয়ম মেনে একদিন, যেতে হবে তাঁকে চলে।
বোঝাবো কেমনে স্বান্ত্বনা দিয়ে, আমি নিজেকে বলে?তাই বলি আমি সেই প্রভুকে, “আমাকেই নিয়ে যেও।
সকল কষ্ট তার থেকে শুষে, আমায় ই তুমি দিও।
আমার ই এই অল্প হায়াত, তাকে তুমি দিও যোগ।
দুঃখ- কষ্ট, দূর্দশা যেন করতে না হয় তার ভোগ।”3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Hail-Houdini
@hail-houdini
Dr.Rahena-Begum
@dr-rahena-begum
মোঃ বায়েজীদ
@bayejid
আজীমি
@azeemi
Ashrafi Rebellious
@ashrafi
Sabbir Hossen
@sabbirhossenbd24
Sourav-Roy
@sourav-roy
বাবলু সিকদার
@bablu_sikder


পৃথিবীর সকল মায়েদের জন্য ভালোবাসা। ভালো থাকুন তারা আমাদের মাথার ওপর ছায়া হয়ে।