Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 2 years, 5 months ago

    দূর পরবাসে
    মুহাঃ হাবিবুর রহমান

    দূর পরবাসে আমার জাগরণ কাল বেলায়
    সমাপ্ত পদটীকা লেখা হলো নিয়তির খেলায়।।

    যা কিছু দেখি
    যা কিছু লেখি
    এই মনের ভাবনা বুঝে নিও
    মানো
    না মানো
    তাতেই সুখ খঁজো।।

    আজ আছি তাই
    কোনো ভয় নাই
    সংসার সমরাঙ্গনে
    যতনে রতন
    থাকে গো যেমন
    হৃদয়ের অঙ্গনে।।

    সখী চুমিও অধর সুধা পানে নিও সুখ
    বৈশাখী ঝড়ে উড়িয়ে দিও জীবনের সব দুঃখ।।

    আমার মরেছে স্বপ্ন সাধ চৈত্রের খরতাপে সেই
    দুচোখের মাঝে নিদারুন আঁধার কোন আলো নেই।।

    আজ অবেলায় পড়েছে ডাক ভালোবাসার-প্রেমময়
    কেমনে ফিরাবো সে আকুতি মায়া হৃদয় ভরেছে সেই জাতনায়।।

    চোখে আছে মায়ার সাগর অযুত, কপোলে শরৎ সিগ্ন মুগ্ধতা
    বুকের জমিনে ঘন দূর্বাদলে পুষ্প পেলব উচ্ছল উষ্ণতা।।

    উৎসর্গ- না দেখা কবি পৃথুলা জাামানের প্রতি নিবেদিত।

    7
    4 Comments
    • অনিন্দ্য সুন্দর নিবেদন!

    • শব্দের পাশে শব্দের সুন্দর বিন্যাস।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar