Profile Photo

ইফফাত আরা ঐশীOffline

  • iffat
  • কবিতা- প্রেমিক নয় মানুষ হতে চাই
    ইফফাত আরা ঐশী

    আমি প্রেমিক নই মানুষ হতে চাই
    মানুষ হয়ে তোমার পাশে থাকতে চাই
    প্রেমিক হলে হয়তো ছুঁতে চাইবো তোমার দেহটা
    আমি দেহ নয়, তোমার মন ছুঁয়ে দেখতে চাই।

    প্রেমিকের স্পর্শে হয়তো লালসার প্রলেপ থাকতে পারে
    তাই আমি পবিত্রতার পরশ দিতে চাই
    আমি তোমার মনের পরশ পেতে চাই
    আমি নিকৃষ্ট প্রেমিক নই, মানুষ হতে চাই।

    নীল কাব্যের অসীমতার মাঝে হয়তো গভীরতা বেশি
    তাই সময়ের ভেলায় ভালোবাসার অনুভূতিটুকু বিলীন হয়ে গেছে।
    আচ্ছা ভালোবাসা কি?
    কখনো কি ভেবে দেখেছো আমি সেই মানুষ টা কেনো বেরসিকে পরিণত হয়েছিলাম?
    কেনো হয়েছি কখনো জানার চেষ্টা করো নি,
    তোমার কাছে সময় নামক শব্দ কখনো ছিল না।
    কেননা, আমি মানুষ হতে চেয়েছি, নিকৃষ্ট প্রেমিক নয়।

    কারো জন্য কখন যে মনের অনুভূতি প্রকাশ পায় তা কখনোই কেউ বুঝতে পারে না।
    মন খারাপের কারণ হয়তো কখনো খুঁজে বের করা যায় না।
    কারণে অকারণে মন খারাপ হয়।
    তোমার জন্য যে অনুভূতি মনের মাঝে তা আবদ্ধ থাকুক।
    নিজের কাছে যখন প্রশ্ন করি আমার অনুভূতি কি হারিয়ে ফেলেছি?
    কখনো যদি মনে হয় আমাকে প্রয়োজন;
    একবারটি ডেকো আমি হাজির হবো তোমার আঙ্গিনায়।
    তবে মানুষ হয়েই থাকবো, কথাকথিত নিকৃষ্ট প্রেমিক নয়।

    4
    2 Comments
    • মানুষ হতে হলেই প্রেম থাকা চাই।

    • মানুষকে প্রেমিকও হতে হয়। মন ছুঁতে চাইলে প্রেম ছাড়া কী চলে! যে সত্যিকার প্রেমিক সে জানে তার সীমানা কতটুকু।

Skip to toolbar