Profile Photo

ইফফাত আরা ঐশীOffline

  • iffat
  • Profile picture of ইফফাত আরা ঐশী

    ইফফাত আরা ঐশী

    • 2 years, 5 months ago

    আমার চোখে তাকিয়ে লাভ নেই,
    ঐ চোখে একজন কেই খুঁজে বারে বার,
    রেশমি চুড়ি তে রিনিঝিনি শব্দে শুধু তার উপস্থিতি বিরাজমান।

    আমার চোখে তাকিয়ে লাভ নেই,
    আমার রাজ্যে শুধু সে ছাড়া অন্য কাউকে চাই না,
    যদি বলি কাউকে ভালোবাসি কি না?
    ভালোবাসি বলেই তো তার ভাবনাতে রবো চিরদিনই।

    আচ্ছা তুমি কি আমার রাজ্যের প্রেমপ্রহরী হবে।
    নাকি বৃদ্ধ বয়সের ছায়া হয়ে রবে।
    ভেবেছো কি আমাদের স্মৃতি গুলো বড়ই রোমাঞ্চকর।
    কখনো কষ্ট দিয়ে ভালোবাসার যতনে বাধিয়া রেখেছো,
    কখনো বা শাসনের সুরে আমার বিষাক্ত ভালোবাসার কাছে পরাজয় স্বীকার করেছো।
    কখনো বা সুরের মূর্ছনায় নিষ্প্রাণ মন কে ছুঁয়ে দিয়েছো।

    তোমাকে দূর থেকে উপলব্ধি করতে চাই,
    তোমার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার সাধ্য আমার নেই।
    তোমাকে শাসন করার অধিকার শুধু আমার ওপর বর্তায়,
    যদি বলো তুমি কে মোর প্রিয়তমা।
    আমি বলিবো আমি তোমার নয়নের মণি।

    মন টা আঁকুপাঁকু করছে তোমাকে নিয়ে হাজারো অনুভূতি প্রকাশ করতে,
    আমার সন্নিকটে তুমি ছাড়া যে কাউকে ঠাঁই দিতে পারবো না।
    তুমি যে আদরমাখা কন্ঠে বলো প্রিয়সী ভালোবাসি।
    তখন হয়তো মন টা গলে যায় তোমার কথা ভেবে।
    আমি নিরবে থেকে তোমার অস্তিত্ব অনুভব করি,
    ইচ্ছেরা ডানা মেলে উড়ে বিহঙ্গ ভেদ করে।

    ভাবনাতে রবো তোমার তরে
    ©ইফফাত আরা ঐশী

    4
    2 Comments
    • সুন্দর শব্দ চয়নে লিখিত কাব্যিক পংক্তিমালা দারুণ লাগলো।

    • “আচ্ছা তুমি কি আমার রাজ্যের প্রেমপ্রহরী হবে।
      নাকি বৃদ্ধ বয়সের ছায়া হয়ে রবে।” সুন্দর অনুভবের প্রকাশ!

Skip to toolbar