-
কবিতা : মা
লেখা : ইফফাত আরা ঐশীএকটা সময় ছিল যখন ছোট্ট ছিলাম,
মায়ের ছায়া তলে ছিল আশ্রয় স্থল।
সময় পেরিয়েছে ভালোবাসা রয়ে গেছে হৃদয় অতল।মায়ের হাসি মাখা মুখ দেখলে সকল দুঃখ কষ্ট যাই ভুলে,, প্রশান্তির সুখ খুঁজে পাই মায়ের আঁচলে।
এই অনুভুতির নাম যেন ভালোবাসা।
মা মানেই শিকড়ের ছায়ানীড়ে ফিরে আসা।
যদি কেউ বলে তোমার পূর্ণতা কোথায়? মায়ের ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করায়।মা তুমি যে শ্রেষ্ঠ, তোমার চরণে মোর স্থান।
আজও তোমার কথা ভেবে বিনিদ্র রজনী কাটে অম্লান।
মা তুমি কি জানো আমি যে সইতে পারিনা কষ্ট।
তুমি তো বলেছিলে কষ্ট মানুষকে করে দেয় নষ্ট। বড্ড অসহায় লাগে তোমাকে ছাড়া, তবুও কষ্ট আমায় করতে পারেনি নষ্ট। তোমার শূন্যতায় বুঝেছি জীবন তুমি ছাড়া নেই তো আর কেউ আপন।
কষ্টের মাঝে তোমাকে করি স্মরণ। তোমার ওই মিষ্টি হাসি সারা বিশ্বকে মাতিয়ে রাখে,
স্বপ্নের ক্যানভাস তোমার ছবি আঁকে।মা শব্দটিতে আছে হৃদয় মিশ্রিত গভীর ভালোবাসা,
মা শব্দটিতে আছে শত অভিমান ভুলে কাছে আসা।
মা তোমার মত কেউ ভালোবাসেনা আর মা স্বয়নে স্বপ্নে নিশিতে জাগরণে তোমাকেই খুঁজি বার বার।3 Comments
Friends
Anika-Rahman
@anika-rahman
ডা. ফরিদ-উজ-জামান খান
@dr-fariduzzaman-khan
Nurul-Hakim
@nurul-hakim
মো:তাওহীদুল ইসলাম
@tawhid204
ফয়সাল আহমেদ
@foisal
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
এ আই খান
@a-i-khan
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
Jhontu Ojha
@jhontu-chandra-ojha


“এই অনুভুতির নাম যেন ভালোবাসা।
মা মানেই শিকড়ের ছায়ানীড়ে ফিরে আসা।
যদি কেউ বলে তোমার পূর্ণতা কোথায়? মায়ের ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করায়।”
একদম আমার মনের কথাগুলো বলে দিলেন যেন!