-
__সন্ধ্যার__আকাঙ্ক্ষায়__
আমি একটি রক্তিম সন্ধ্যার অপেক্ষায় আছি।
যেখানে সবকিছুই শ্রান্ত হয়ে আসে,
অনাবিল কান্তি এসে ভর করে সমস্তটা জুড়েই;
যুদ্ধ যেখানে পরিত্যক্ত,
ম্লান হয়ে আসে সব আবেগ;
সর্বস্বত্তা স্বতঃস্ফূর্তে একীভূত হতে থাকে যেখানে,
আর কোন কোলাহল অবশিষ্ট থাকেনা।
যেখানে সব প্রকাশিত হয়ে গেছে,
সর্বজ্ঞান কারণ সমেত স্পষ্ট হয়ে গেছে;
যেখানে অব্যক্ত আর কিছুই নেই।সে এক সন্ধ্যায়,
চাওয়া পাওয়ার হিসেব হয়ে যাবে অবাঞ্চিত;
বস্তুময় কর্কশ লক্ষ্যের অভিমুখে ছোটা হবে বিলুপ্ত।
সব দেয়াল ধুলোর মত উড়ে যেতে থাকবে,
পর্দাগুলো সব পুড়ে যেতে থাকবে,
আর বাতাসে তাবৎ যত নেশা, মিশে যেতে থাকবে।
আমি এমনই এক অন্তীম সন্ধ্যার অপেক্ষায় আছি।–✍️মো দানিয়াল আরাফাত
২৩এ মে, ২০২৪ ইং4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123


অনবদ্য