-
নদী আর চোখ
ফজলুল করিম রাব্বী
*********************************এখানে কোন নদী নাই
এখানে কোন নদী নাই
আছে দুইটি চোখ।
এখানে হয়না কোন জোয়ার ভাটা
তবুও ঝরে অঝর ধারায় জল।
এখানে কোন নদী নাই
নাই কোন সাগরের অতল,
তবুও কল কল করে
কান্নার কল কলানী রব।
এখানে কোন জলপ্রপাত নাই
এখানে কোন জলপ্রপাত নাই
তবুও ছলছলিয়ে নিঃশব্দে ঝরে যায়
কিছু অগোছালো দুঃখ-শোক,
তুমি আমায় যতই দুঃখ দাও
তুমি আমায় যতই দুঃখ দাও,
বলবোনা কারো কাছে,
তোমার বিচার চেয়েছি আমি
আরশ-জমিনের মালিকের কাছে।2 Comments
Friends
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor
চাঁদ সদাগর
@chand_sodagor


নদি আর নারী একাকার। জীবন এমন, বয়ে যেতে পারে দুঃখনদী। মন খারাপ করোনা। অভিনন্দন। লিখে যাও।