-
আমার পদ্য আমার গদ্য; আমার গান
জানিনা তো তা পৌছাবে কি তোমার কান?
আমার অন্তর আমার হৃদয়; আমার দিল
ঘৃণায় পূর্ণ তোমার জন্য ইসরাইল।তোমার শক্তি তোমার সত্তা; সব বৃথা
শিশুর হাসি কাড়লেই বুঝি যায় জেতা?
মায়ের বুকে মারলে তো লাথি; মারলে কিল
পরিণাম তুমি পাবেই পাবে ইসরাইল।যুদ্ধ তো নয় সন্ত্রাসী করে তোমার চোখ
তোমার প্রতি অযুত হৃদের নিযুত ক্ষোভ,
ঘৃণ্য তুমি, ঘৃণা-ই তোমার অন্তমিল…
গর্ব তোমার খর্ব-ই হবে ইসরাইল।তোমার অস্ত্র; অশ্রু থেকেও পোক্ত নয়
মারার পরে তোমার-ও হয় মরার ভয়,
তাকাও তোমার বিমান-কামান; মিসাইল
ধ্বংস তোমায় ডাকছে দেখো ইসরাইল।৩১-০৫-২৪ইং,|| ধ্বংস তোমায় ডাকছে
#হুযাইফা_মুহাম্মাদের_কবিতা3 Comments

Hujaifa Muhammad
I'm a mock legend, History-making insanity; I am a secret meditator. "Hujaifa Muhammad" আমি 'উপহাস লওয়া কিংবদন্তী, ইতিহাস গড়া উন্মাদ; আমি 'গুপ্ত ধ্যানী-সুপ্ত জ্ঞানী.. "হুযাইফা মুহাম্মাদ"
Friends
Md. Omar Faruk
@mofaruk
Showrav Ghosh
@showravghosh
Md Kawsar Miah
@kawsar4968
পি.কে. সরকার
@pksarker
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Shoriful Shoron
@shoriful-shoron
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan


দীর্ঘ দিন পরে ফিরলেন। ভালো লাগলো নতুন লেখা।