Profile Photo

মো দানিয়াল আরাফাত (প্রমিস)Offline

  • MD-Daniel-Araphat-Promice
  • __দামের__ঘোর__
    মোরগ মুরগিকে সকাল থেকেই ডেকে চলেছে,
    মুরগি এসেছে কিনা জানিনা তবে আমার ঘুম ভেঙে গেছে বারংবার।
    অনেক দিন মুরগির ডিম খাওয়া হয় না, দুধও খাওয়া হয় না। বাজারে ডিম দুধ খুব দামী এখন।
    দামী তো আরো অনেক কিছুই;
    যে গরু দুধ দেয় তার মাংস আরো দামী,
    পাশের দেশে মাংস খাওয়ার জন্য কত শতকে জীবন দিয়ে দাম দিতে হয়েছে।
    সে মাংস রান্নায় যে জ্বালানি ব্যবহার করা হয় তাও অনেক- অনেক দামী।

    জ্বালানি থেকে মনে আসলো, জ্বালানি নানান রকম কাজে ব্যবহৃত হয় :
    কেউ মৃত পোড়াতে ব্যবহার করে, কেউ জ্যান্ত পোড়াতে;
    যার যেমন খুশি তেমনভাবেই জ্বালিয়ে আসছে।
    পোড়ার কথাই মনে পড়ল প্রেমে না পরেও অনেকের মন পোড়ে,
    প্রেম নিয়ে একটি বিখ্যাত গান আছে,
    “কে প্রথম কাছে এসেছিল”।
    অনেকের কাছে কেউই আসেনি,
    তারা প্রেমের তালি বাজাতে পারেনি,
    সে তালির জন্য দুটো আলাদা হাতের দরকার ছিল।
    আমি বরং একটি হাতে চুটকি বাজিয়েছি অনেক।

    –মো দানিয়াল আরাফাত
    ৭ই জুন, ২০২৪ইং

    5
    2 Comments
    • চমৎকার আপনার ভাবনা কবিবন্ধু!
      কবিতাটি পড়তে পড়তে ভাবছি, বাজারে আগুন লেগেছে কেউ পানি ঢালছে না কেন নেভানোর জন্য। পড়ে মনে পড়ল, আজকাল পানির দাম’ও বেড়েছে।

Skip to toolbar