-
চুরি করা আইডিয়াই ফেসবুক!
ডিজিটাল ওয়ার্ল্ডে’ সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। অথচ একটু চিন্তা করলে দেখা যাবে চুরি করা আইডিয়া থেকে ফেসবুক সৃষ্টি!
আমরা যদি ‘এনালগ ওয়ার্ল্ডে’ দিকে ফিরে তাকাই তাহলে দেখা যাবে তৎসময়ে সামাজিক তথা ব্যক্তি যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ছিল ‘পত্রমিতালি’ বা ‘পেনফ্রেন্ড’। ৭০ এবং ৮০ দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিল পত্রমিতালি। নিশ্চয়ই পত্রমিতালি প্রজন্মদের বিষয়টি শিহরিত করে।
পত্রমিতালি যুগে দৈনিক, সাপ্তাহিক, অর্ধমাসিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বার্ষিক, যাবতীয় ম্যাগাজিন, সংকলন প্রকাশ হয়েছে, সেখানে ব্যক্তিগত বিজ্ঞাপন বিভাগে পত্রমিতালি চাই ছিল খুবই জনপ্রিয়। সেখান থেকে ঠিকানা সংগ্রহ করে হরেক রকমের খাম এবং রঙিন রাইটিং প্যাডে মনের অপ্রকাশিত কথা লেখে চিঠি লেখা হতো। যা ফেসবুকের ভাষায় ফ্রেন্ড রিকুয়েস্ট। এরপর পত্রপ্রেরক (প্রাপক নারী) প্রতিদিন সোনালী স্বপ্ন নিয়ে পোস্ট অফিসে গিয়ে পিওনের অপেক্ষায় থাকতেন। প্রতিদিন ব্যর্থ হয়ে অবশেষে প্রেরক পেলেন কাঙ্খিত চিঠি। তার সেকি আনন্দ! সেকি উল্লাস!! ফেসবুকের ভাষায় বলা হয় ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট।
ডিজিটাল ও এনালগ যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু মিল রয়েছে। যেমন ফেসবুকে একজন ছেলে মেয়ের নাম ও ছবি ব্যবহার করে। তেমনি এনালগ যুগে এক ছেলে মেয়ের নাম ব্যবহার করে পত্রমিতালির আহ্বান করতো। এ সংক্রান্ত বিষয়গুলো দুই যুগে মিল রয়েছে। সম্ভবত পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এ অবস্থা বিদ্যমান থাকবে।
কেই বিশ্বাস করুক বা না করুক পত্রমিতালির আইডিয়া থেকেই ফেসবুক সৃষ্টি। এটা আজকের প্রজন্মরা শুনে হাসবে কিন্তু পত্রমিতালি প্রজন্মরা বিষয়টি নিয়ে পুলকিত হবেন। এখানে মৌলিক পার্থক্য হলো ফেসবুক সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম আর পত্রমিতালি ছিল ব্যক্তি যোগাযোগের মাধ্যম।
পত্রমিতালির বিষয়টি অনুধাবন করে কর্তৃপক্ষ সৃষ্টি করে ফেসবুক। এতে হারিয়ে যায় এনালগ যুগের জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যমটি। সাথে হারিয়ে যেতে বসেছে পোস্ট অফিসও।2 Comments-
হ্যাঁ, বেশ মিল আছে পেনফ্রেন্ড আর ফেসবুক এর মধ্যে। আসলে প্রতিনিয়ত আইডিয়া ডেভলপ হচ্ছে, নিত্য নতুন চমকে ঘুম ভাঙ্গছে আমাদের। জীবনটাকে আরো সহজ আর সুন্দর করাই যেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য। এক সময় রানার চিঠি পত্র নিয়ে মাইলের পর মাইল ছুটে যেত, এখন তারের মধ্যে দিয়ে অদৃশ্য এক রানার ছুটে চলেছে। পুরো ব্যাপারটাই একি!
Friends
Azmeri Nafsi
@azmeri
Eiasin Arafat
@eiasin-arafat
Azmayin Talha
@azmayin9956
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
নোমান খালভী
@nomankhalovi
Shoriful Shoron
@shoriful-shoron
শায়েরুল ইসলাম
@shaerulislam
shakila-khatun
@shakila-khatun


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!