-
প্রার্থনা
————-
রৌদ্রজ্বল এই স্বর্ণালি দিনে
আবদ্ধ করুক কেউ অতল ঋণে
৭ই মার্চের ভাষণের মতোসারায়ে দিক মুছায়ে দিক
বাঙ্গালি হৃদয়ের জমিত বহ্নিক
পুঞ্জীভূত যতো ঘৃণা বিদ্বেষ ক্ষত।আবার আসুক কেহ
শুভ্রতার আবরণে আস্তরিত দেহ
কালো কোট পরিধিত আলোড়িত শরীরজলদ গম্ভীর স্বরে
মুজিব সজীব অন্তরে
গগন বিদীর্ণ করুক কোনো বর্জ্র কন্ঠ বীর।ভালোবাসা ছড়ায়ে যাক
পদ্মার পলিমাটি বাঁক
এই সবুজ জমিনের অনন্ত প্রান্ত জুড়েবন্ধনে জড়ায়ে অঙ্গনে
অটল অচল ভাঙ্গনে
গুন গুনায়ে উঠুক ভাটিয়ালী ভাওয়াল সুরে।উদ্ধত তর্জনী আর উন্নত শিঁড়দাড়া
আবার বলুক কেহ- কি চাস্ তোরা?
বুলেট সঞ্চিত স্ফীত ইস্পাত নলতুচ্ছ করিয়া সম্মুখে যাক
বিশাল বক্ষ গুলিতে খাক্
লোহিত ভালোবাসা যেনো এমনো চঞ্চল।রক্ত স্রোত লইবে বুঝি
যমুনার ওই বুকখানি খুঁজি
বদ্বিপের সমস্ত লজ্জিত লুকানো কোনচুয়ান্ন বর্ষি শিশু
ক্রুশ বিদ্ধ যিশু
পতিত আবয়বে হউক রোহিত শোষণ।সমস্ত বিভেদ মিলিয়া যাইবে
ক্ষুদ্র ক্ষুদ্র মন রুপালী বৈভবে
ভিজিয়া ভিজিয়া শ্রাবণ ধারায়লক্ষ কোটি কলরবে
অবাক বিস্মিত বিমূড় ভবে
রেসকোর্স ময়দানে আসিয়া হারায়।যেনো হারায় ঘন বন ধারে
স্রোতস্বিনী বঙ্গোপসাগর পাড়ে
উঠুক জাগিয়া সকল সুন্দরী গুল্ম লতাএকাত্তর হতে সাহস ধার করে
দূর্গ উঠুক গড়ে প্রতি ঘরে ঘরে
কবিতা ও গানে ভরিয়া যাক শিক্ষার্থীর সফেদ খাতা।মো. আরিফ হোসেন
1 Comment
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
মোহাম্মদ নোমান
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad


অনবদ্য লেখা… এই সৃষ্টির ধারা অব্যাহত থাকুক…🖤💙