-
এই তো সিদিংক্যার কতাঃ
*********************
১৯৮৬ সালের আগোত হামার বদরগঁইজ থাকি ঢাকা যাওয়ার এখান মাত্র য়্যালগাড়ী আচলো। সেখানের নাওঁ “উত্তর বঙ্গ মেইল”। হামরা কচনো “ঢাকা মেল”।ব্যালা পোনে একটার সমে হামার এদি গেচলো। হামরা যারা গরুর হাল বচনো (যারা হালচাষ করতাম) ঢাকা মেলের টু দ্যাওয়া শুনি (হুঁইসেল শুনে) হাল ছাড়ি দেচনো।
সেই ঢাকা মেল ছাড়া হামার গুল্যার ঢাকা যাওয়া কোনো বুদ্দি আচলো না। য়্যালা তো ফির ম্যালা বুদ্দি হইচে। ঢাকা যাওয়ার ম্যালা ট্রেন, বাচ, প্লেন হইচে। য়্যালা ম্যালা মানুষ ঢাকা যায়। কাঁয়ও য়্যালত চড়ি, কাঁয়ও বাচত চড়ি। আর টাকা য়্যাওলারা হামার সইতপুরত (সৈয়দপুরে) য্যায়া পেলেনোত চড়ি যায়। সইতপুর থাকি বোলে য়্যালা তামান দিন ভত্তুক ৮/১০ খ্যান পেলেন ঢাকা যায়।
ত্যা যাউক মুঁই আদার ব্যাপারী হয়া উল্যা জাহাজের খবর না কওঁ। মুঁই য়্যালগাড়ীর কতায় কওঁ।
ত্যা যেটা কবাচ্চানু। তকন হামার বদরগঁইজ থাকি ঢাকা মেলত চড়ি ঢাকা যাবার হইলে পোত্থমে হামার গাইবান্দা দিয়্যা তিস্ত্যামুখ/ফুলছড়ি/বালাসী ঘাটত য্যায়া নামা নাগচোলো। তিনট্যা নাওঁ কিবুলি কনু? নদীর পানি কমবেশী ঘাট ভাঙ্গা ভাঙ্গি হইলে ঘাট টা এই তিন যাগাত সারা সারি কচ্চোলো। সেই তকন্যা।
অটেকোনা য্যায়া হামার এইপ্যাকের ঢাকামেল খ্যান মাইষোক নামে দিয়্যা ফির অইপ্যাক (ঐ দিক) থাকি আইস্যা মানুষ গুল্যাক ধরি আসপ্যা তকন্যা অটে বাচ্চায় আচলো (অপেক্ষা করত)।
নদীত য়্যাখান বিরেট বড় (তিনতালা) স্টীমাড় আচলো। সেখানের গাওত বড় করি ন্যাকা আচলো “বাংলাদেশ রেল ওয়ে”। মুঁই তো সেখান দেকি চিন্ত্যাত পড়ি গেচনু। য়্যালগাড়ি তো চলে য়্যালেন্নাইন দিয়্যা নদীত ক্যানে ন্যাকা বাংলাদেশ রেলওয়ে?
পরে শুন্নু ওখান বোলে য়্যাল ডিপারমেন্টের স্টীমাড় দেকি অংক্যা নেকচে। স্টীমার খ্যানোত চড়ি নদীর ওপারে যাইতে তিন থাকি সাড়ে তিন ঘন্টা সমায় নাগচিল। যিদিংক্যা কুয়্যা নাগাচিল (ঘন কুয়াশা ছিল) সেদিন তো ৫/৬ ঘন্টা। তারপাচে সেখানোত চড়ি ফির ওপারে (বাহাদুরাবাদ ঘাট) য্যায়া নামি দৌড়ি যাবান্নাগচিল য়্যালগাড়িত চড়ব্যা তকন্যা। কেসের তকন্যা দৌড়িব্যা নাগচিল জানেন?
ওপারে দ্যাওয়ান গঁইজের একগুল্যা মানুষ আচলো জারুয়্যার প্রিন্সিপাল। ওমরা ফির কি কচ্চোলো জানেন? ওমরা ওপাকে যেখান ঢাকা মেল খাড়া হয়া আচলো অইখ্যানোত চড়ি তামান সিটগুল্যাত গামচা বিচি দিয়্যা সুতি আচলো। গেইলে কচলো উল্যা ওমার সিট। ওমার ম্যালা মানুষ আচে অগল্যাত বসপে। আসলে ওমার কোনো মাইষে আচলো না। তারপাচে টাকা নিয়্যা নিয়্যা সিট গুল্যাত বসপ্যার দেচলো।
তকন তো আর য়্যালকার ন্যাকান টিকিসোত সিট নম্বর দ্যাওয়া আচলো না। যাঁয় যেটে পাচ্চিল বচ্চিল (যে যেখানে পারত বসত)।মুঁই তকন একবার ঢাকা মেলত চড়ি ঢাকা গেচনু অংক্যা করি। ভড়া কত নিচিল যানেন? হামার বদরগঁইজ থাকি ডায়রেক ঢাকার টিকিস পাওঁ নাই। পোত্থমে হামার বদরগঁইজ থাকি য়্যাগারো (১১) টাকা দিয়্যা তিস্তামুখ ঘাট পর্যন্ত টিকিস কাটচিনু। তারপাচে তিস্তামুখ ঘাট থাকি আবার ঢাকার টিকিস কাটচিনু। অটে নেচে বাইশ (২২) টাকা। মানে হামার বদর গঁইজ থাকি ঢাকা যাওয়া ভড়া পলচে ত্যাত্রিশ (৩৩) টাকা।
য়্যাংক্যা ম্যালা জেল্লতি করি আগোত হামরা ঢাকা গেচনো। য়্যালাতো ম্যালা সুজুক সুবিদ্যা হইচে। সেই তকন্যায় তো আইজ কাইলক্যার ছাওয়ারা য়্যালগোত খ্যায় ব্যালগোত নাচে।
NB ন্যাকা (লেখা) কাঁয়ও না বোজলে য়্যালগাড়ির টিকিস করি দ্যান বাড়িত য্যায়া বুজি দিয়্যা আসিম। কতপাদিন য়্যালগাড়িত চড়োঁ নাই, তোমার অছিল্যায় যদিক্যাল চড়া হয়।
ধন্যবাদ।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 20 September 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 27 June 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 29 March 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 08 January 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Risvy Ahmed
@risvy
Jubayer Al Mahmud
@jubayer
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Nipun Chandra
@nipunch
Shohel Nawaz
@shohel-nawaz
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou


Nice