-
অবিভক্ত বদরগঞ্জঃ
*****************
সিদিংক্যা মোক একঝোন পুচ করিল,
– বদরগঁইজের কোন ইউনিয়্যানোত তোমার বাড়ি?
– চোদ্দো নং বিষ্ণুপুর ইউনিয়্যানোত।
– চোদ্দো নম্বর!
– ক্যানে, ওংকা করি কইনেন ক্যানে?
– না, মানে তোমার বদরগঁইজত চোদ্দো নম্বর ইউনিয়্যান আচে!
– আরো আচে।
– কি?
– পোন্দ্রো নম্বর লোহানীপাড়া ইউনিয়্যান।
– কি! তাইলে তোমার বদরগঁইজোত পোন্দ্রোটা ইউনিয়্যান?
– না, দশটা।
– ত্যা হইলে ফির চোদ্দো নম্বর, পোন্দ্রো নম্বর হইল ক্যাংকা করি? এগারো নম্বরে তো থাকার কতা নোয়ায়!
– ও, এই কতা! আসলে হইচে কি ১৯৮০ সালের জানুয়ারী মাসের আগোত হামার তারাগঁইজ থানা/উপজেলা আচলোনা। তকন এটা মুড়্যাই বদরগঁইজ থানা আচলো। এই যে, মানচিত্র খ্যান দ্যাকোচেন এইখ্যান হইল অবিভক্ত বদরগঁইজের মানচিত্র। (NB: যেহেতু মানচিত্র খ্যান মুঁই এডিট করি বানাচুঁ, সেহেতু স্কেলের মাপ আর অক্ষাংশ, দ্রঘিমাংশ কম/বেশী হবার পারে )।
তকন হামার বদরগঁইজ থাকি,
১ নং আলমপুর,
২ নং কুর্শা,
৩ নং ইকরচালী,
৪ নং হাড়িয়ারকুটি আর
৫ নং সয়ার।
এই পাঁচটা ইউনিয়্যান নিয়্যা ১৯৮০ সালের জানোয়ারী মাসের ১ তারিক থাকি তারাগঁইজ থানা হইচে। পরে উপজেলা। আর ৬ নং রাধানগর থাকি বাঁকি গুল্যা বদরগঁইজোতে আচে।– ও, এলানি বুজনু। ত্যা য়্যাও হইচে, একটা থানায় কাটি যকন দুইট্যা হইল ইউনিয়্যান গুল্যার নম্বর গুল্যা কাটি ঠিক কল্লে কি হইল হয়?
– উল্যা বোলে ম্যালা জটিল কাম! ম্যালা জাগাত ন্যাকা আচে, ম্যালায় জাগাত সমস্যা হইবে।
– হ, অতরো বড় বড় বিম্যান বন্দরের নাওঁ তার পাচে পুলের নাও, য়্যাল স্টেশনের নাওঁ বদলাইলে সমস্যা না হয় আর কয়টা ইউনিয়্যানের নম্বর বদলাইলে সমস্যা হইবে?
– কাঁয় জানে। মুঁই তো কামলা কিষ্যাণ মানুষ, মোর কতাত ফির কাম হইবে? তোমরা গুল্যা আচেন য়্যানা ওপোর মহোলোত কয়া দ্যাকেন তো।4 Comments
Friends
Risvy Ahmed
@risvy
Jubayer Al Mahmud
@jubayer
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Nipun Chandra
@nipunch
Shohel Nawaz
@shohel-nawaz
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou


“হ, অতরো বড় বড় বিম্যান বন্দরের নাওঁ তার পাচে পুলের নাও, য়্যাল স্টেশনের নাওঁ বদলাইলে সমস্যা না হয় আর কয়টা ইউনিয়্যানের নম্বর বদলাইলে সমস্যা হইবে?” বেশ মজার রম্যরচনা। খুব ভালো লাগল। লেখকের নিজস্বতা বেশ মুগ্ধ করেছে আমায়। শুভেচ্ছা নেবেন।