Profile Photo

মাইন উদ্দিনOffline

  • thehazari95
  • Profile picture of মাইন উদ্দিন

    মাইন উদ্দিন

    • 2 years, 3 months ago

    বেদনার আরেক নাম ভালোবাসা
    মাইন উদ্দিন

    মনের গহিনে আজ চলছে নীরব যুদ্ধ,
    এ যেন উত্তাল সাগরে ছোট্ট একটি পদ্ম ৷
    হারিয়েছি সব আশা হয়েছি একা,
    খুঁজে ফিরি তোমাকে পাইনা তোমার দেখা ৷
    কেন যে এমন হয় কেন তুমি দূরে?
    কেন তোমায় ভালোবাসে অন্তর আমার পুড়ে ৷
    আমি তো একা ছিলাম, ছিলাম নির্ভেজাল,
    ঘিরে ধরছে আমায় এখন তোমার মায়ার জাল ৷

    কখনো পাবোনা তোমায় এটাও আমার জানা,
    এই হৃদয় সদাই কাদেঁ করতে পারিনা মানা ৷
    কিযে এক অনুভূতি সারাক্ষণ জ্বালায়,
    তোমায় ভেবে গভীর ঘুমও দেহ থেকে পালায় ৷
    কি করবো আমি বলো, একটু দেখাও আশা,
    তুমি আমার এই জীবনের শুধু ভালোবাসা ৷
    ছেড়ে যেতে পারবোনা কখনো থাকতে চাই পাশে,
    দূর থেকে তবুও থাকবো তোমায় ভালোবেসে ৷

    ১২/০৭/২০২৪
    রোজ শুক্রবার, বিকাল ৪ টা

    4
    4 Comments
Skip to toolbar