-
রূপঙ্কর বাগচীর
( আর একটি অসাধারণ গান )একটা দুটো সময়ের বোতাম
আজ হাঁটতে হাঁটতে কুড়িয়ে পেলাম
একটা দুটো ভালো থাকা হারিয়ে গেল
হাওয়ায় ভাসে কার ডাকনাম?বন্ধু ভেঙে পেয়েছি মোহর
লুকিয়ে রাখা সোনালি পাথর
একা একা ছড়িয়েছি সারা রাত-দিন
সাজিয়েছি এই শহরকাল যে কী হবে, কেউ তা জানে না
সময় তো কোনো চেনা ছকই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে
জীবন থেমে থাকে নাছেড়ে গেলে ছেড়ে যেতে হয়
তবু যে কেন একলা হতে ভয়
কিছু থাকে পিছুটান, কিছু অভিমান
ফেরার আর হয় না সময়হাঁটতে হাঁটতে মিলে যাবে দিক
যেভাবে ছোটে ঘরফেরা ট্রাফিক
ফুটপাতে কে খুঁজে পায় হারানো রুমাল?
প্রতিদিন নতুন তারিখকাল যে কী হবে, কেউ তা জানে না
সময় তো কোনো চেনা ছকই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে
জীবন থেমে থাকে নাএকটা দুটো পুরোনো চিঠি
কবেই বা আমরা ভুলতে পেরেছি?
ড্রয়ারে লুকিয়ে থাকে ডায়রির মতো
অতীতের নীল জ্যামিতিআলগামুখো বন্দী দূরভাষ
মুহূর্ত নিয়ে ক্যামেরা বিলাস
গুনে গুনে জমা করা এ্যালবামের রসে
এই আছে এই ইতিহাসকাল যে কী হবে, কেউ তা জানে না
সময় তো কোনো চেনা ছকই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে
জীবন থেমে থাকে নাঅন্য নামে অন্য কোনো দিন
হবে কি দেখা কখনো রঙিন?
ঘনিয়ে আসা মেঘে মেঘে বেড়েছে বেলা
এ সময় বাহানাহীনছেড়ে গেলে ছেড়ে যেতে হয়
তবু যে কেন একলা হতে ভয়
কিছু থাকে পিছুটান, কিছু অভিমান
ফেরার আর হয় না সময়কাল যে কী হবে, কেউ তা জানে না
সময় তো কোনো চেনা ছকই মানে না
হাজারটা রাস্তা ছুটে চলে হাজার দিকে
জীবন থেমে থাকে না..।।4 Comments
Friends
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
__ariyan__
@ariyan
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Anika
@anikaa
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk
পি.কে. সরকার
@pksarker
Rejwana Khan
@rejwana-khan


Drako Shajib – এই গানটার কথাই তো বলছেন..!