Profile Photo

Arif SwadheenOffline

  • Arif-Khan-Swadheen
  • Profile picture of Arif Swadheen

    Arif Swadheen

    4 years, 11 months ago

    আম জনতার ভাবনা
    আরীফ খান স্বাধীন

    বাংলাদেশ উন্নয়নের রোল মডেল
    রকেট গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
    টাইমস ম্যাগাজিনের ইনফ্লুয়েশিয়াল পিপলের লিস্টে নেতা
    নিজস্ব টাকায় তৈরী হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু
    এসবে আমাদের মতো আমজনতার কী আসে যায়!
    যদি পেট পাতলা করতে আমাদেরকে চৌধুরী বাড়িতে গিয়ে চুরিই করতে হয়।

    স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার টেকসই উন্নয়ন
    এসব কী আমরা তো বুঝি না
    এসবে আমাদের লাভ কী!
    আমাদের কলিজার টুকরোকে নিয়ে ওরা আদিম খেলায় মত্ত থাকে
    কই কেউ তো বিচার করতে এগিয়ে আসে না!
    উল্টো আমাদের মেয়েদের চরিত্র নিয়েই হাজারো প্রশ্ন ওঠে
    যার সমাপ্তি ঘটে ফাঁসির দড়িতে।

    মেসি বাংলাদেশে এসে নাইজেরিয়ার সাথে খেলল
    শাহরুখ খান এক ঘণ্টা থেকে কত কোটি টাকা নিয়ে গেল
    রোবট সোফিয়া পাঁচতারা হোটেলে এসে
    বাংলাদেশ সরকারকে না ইসলামী ব্যাংককে ধন্যবাদ দিলো
    তাতে আমাদের কী আসে যায়!
    আমরা বাপের মুখে তিনবেলা ভাত দিতে পারি না
    মায়েদের ঔষুধ কিনতে পারি না
    সন্তানদের মুখে দুধ-ভাত তো দূরের কথা
    তিন বেলা পান্তা ভাত জোটাতেই আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা!
    আমাদের কাছে সোনার বাংলাদেশ তো পুরোটাই পোড়া কয়লার খনি।

    আচ্ছা স্যাটেলাইট যেন কী- খায় না গায়ে দেয়?
    জিডিপির গন্ধ শোকতে হয় না চিবুতে হয়?
    টিভি চ্যানেল বত্রিশটা না তেত্রিশটা?
    এতে আমার কী আসে যায়!
    যদি না আমি আমার পদ্মার ইলিশের একটু ঝোলই না খেতে পারি!

    আমার প্রতিবন্ধী ভাইয়ের প্রতিবন্ধী ভাতা অন্যের বিকাশে চলে যায়
    বয়ষ্ক ভাতাটা বয়ষ্ক মায়েরা না পেয়ে পায় এক গ্রাম্য নেতা
    যার এক ফোটা জমিও নেই সেই পায় কৃষি পুরস্কার
    একাধিক মার্ডার কেসের আসামী কমিউনিটি পুলিশের সভাপতি হয়
    চরিত্রহীন চেয়ারম্যান দেন চারিত্রিক সনদের কাগজ।
    আমাদের মতো আম জনতা কেবলই এসব ভাবে।
    ভেবে কোন কূল-কিনারা পায় না।
    সদা সত্য কথা বলার সাহস কখনোই হয় না আমাদের।
    এই যে দিনের পর দিন আমরা কর্মহীন
    সমাজ রাষ্ট্র শেয়াল-কুকুর হয়ে আমাদের চেটে-পুটে লুটে-পুটে খাচ্ছে
    এসব বলারও সাহস আমাদের নেই।
    আমরা কেবলই ফ্যালফ্যাল চোখ নিয়ে আকাশপানে প্রশ্ন ছুঁড়ে দেই
    যেন আমরা ছাড়া আর কেউ-ই সেই প্রশ্ন জানতে না পারে।

    বাথুলী সাদী, টাঙ্গাইল।
    ১৮ জুলাই, ২০২১ ইং

    4
    1 Comment

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar