-
___এখন মন যেমন____
জানো আমার শরীর যতটা ক্ষুধার্থ,
তার চেয়ে অনেক বেশি ক্ষুধার্থ আমার মন।
মনের ক্ষুধা এতই বেড়ে গেছে যে,
এখন তা আর প্রায় অনুভূতই হয় না;
মন অনেক বেশি দূর্বল লাগে এখন।যাই দেখি মিথ্যা লাগে;
সবচেয়ে মিথ্যা লাগে স্ক্রিনে ভেসে ওঠা কান্না-
আর লাগে নির্বোধের কন্ঠে সুবোধের গান,
মুনাফিকের প্রভাবক কবিতা,
দেয়ালের আঁকি বুকি,
এমন কি মৃত্যুও।
আমি দেখতে কোনরকম, তবে চেহারাটা অতি পরিচিত ছিল-
আমার ছিল;
এখন তাও মিথ্যে লাগে।
সব রঙ মিথ্যা লাগে, সব আলোও মিথ্যা লাগে,
আচার-ব্যবহার, সমাজ-দেশ, প্রেম-ঘৃণা –
সব, সব মিথ্যা লাগে।
মিথ্যা আমায় দূর্বল করে ফেলেছে,
আমার আত্মবিশ্বাস শেষ করে ফেলেছে।
তাই এখন অনেক বেশি দূর্বল লাগে মন।—মো দানিয়াল আরাফাত
১৩ই আগস্ট অথবা ৪৪এ জুলাই, ২০২৪ ইং3 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123



অনেকদিন পর আপনার লেখা পেলাম প্রিয় !
খুব ভালো লাগলো কবিতাখানি, ভালোবাসা নেবেন !