Profile Photo

Shoriful ShoronOffline

  • Shoriful-Shoron
  • Profile picture of Shoriful Shoron

    Shoriful Shoron

    1 year, 10 months ago

    বিচ্ছিন্নতার ফাঁদ
    _____________
    শুনেছি নীলঘাটে চারটে ইমারত গড়ছে,
    পলেস্তারার পরতে পরতে ক্লেশ;
    বাইরে থেকে বোঝার উপায় নেই ব্যথাগুলো কি নৈপুণ্যতার সঙ্গে গাঁথা।

    বড় সৌখিন ওরা;
    পড়ন্ত বেলায় সহায়-সম্বলহীনদের সুখ-দুঃখের অবসান ঘটাবে।

    কালের বৃদ্ধাশ্রম;
    স্বজনহীন করবার আনুষ্ঠানিক ফাঁদ।
    ___
    ইচ্ছে নদী/০৯জুলাই,২০২০/অশোকনগর,উত্তর ২৪ পরগণা,ভারত
    বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

    8
    5 Comments
Skip to toolbar