Profile Photo

Masum Abdullah KasemiOffline

  • Masum-Abdullah-Kasemi
  • Profile picture of Masum Abdullah Kasemi

    Masum Abdullah Kasemi

    • 5 years, 4 months ago

    মাগো তুমি রাগ করো না!
    মাসুম আবদুল্লাহ

    মাগো তুমি রাগ করো না
    তোমার খোঁজ নিইনা বলে।
    মাগো আমি ফেঁসে আছি
    রুষ্ট-রূঢ় জীবন করাত-কলে।

    খোঁজ নিয়েছি যখন তখন
    কাছে ছিলে যবে।
    এখন মাগো আছো দূরে
    কেমনে সেবি তবে?

    তুমি ভাবো ভুলে গেছি,
    তোমায় থাকি ভুলে।
    যায় না তোমায় ভুলা মাগো
    তোমায় রাখি হৃদয়-দিলে।

    মাগো তুমি চেনো-জানো
    আমায় কেনো ভুল বুঝো?
    পারবো না সইতে আমি
    যদি রাগে রক্ত সাজো।

    তুমি রাগলে মাগো
    খোদার আরশ টলে।
    তুমি যদি কাঁদো মাগো
    জীবন আমার দুঃখে ঢলে।

    জীবন আমার হবে নরক
    তুমি যদি হও নারাজ।
    থাকবেনা ঝলক-আলো,
    জীবন হবে আধার-সাঁঝ।

    তুমি রাগলে মাগো
    রাগে রহমান রহিম।
    তুমি হাসলে মাগো
    হাসে আসমান-যমিন।

    কথা দিলাম মাগো আমি
    আর হবে না ভুল।
    তোমার তরে জীবন দেবো
    লোটাবো সাধ্য-কুল।

    মাগো! তুমি সুখে থেকো
    কাছে-দূরে সবখানেতে।
    এই কামনা করি আমি
    মনে-প্রাণে, দোয়া-মুনাজাতে।

    ####

    মাগো তুমি রাগ করো না!
    মাসুম আবদুল্লাহ
    বনশ্রী, রামপুরা-ঢাকা
    ১৮/০৭/২১
    রবিবারার
    রাত ৯ : ৩০

    3
    2 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar