-
গল্পঃ পুনর্জন্ম
অনেকদিন পর খুব কাছের একজন মানুষের কাছ থেকে একটি কল পেল নির্জন। সে আশাও করে নি। কল ধরার আগেই কল কেটে গেল। আবার কল আসল,
নির্জন কল ধরেই বলল, ভুল করে কল করলে নাকি? তুমি তো কল করার মত মেয়ে না।
অপর পাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে উঠল, আমার নাম্বার এখনও ডিলিট কর নি?
না।
কেন?
ভাবলাম যে থাক। তুমি নাই বা থাকলে, তোমার নাম্বারই থাক।
অন্য কাউকে এখনও ভালবাসতে পার নি না এখনও?
তুমি আমাকে খুব ভালো করেই চেন। হঠাৎ কি মনে করে?
কিছু কথা বলার জন্য।
বল।
আমার উপর কি এখনও তোমার ক্ষোভ, রাগ আছে?
জানাটা কি খুব জরুরি? কিছু কথা না জানায় ভালো। দেখলাম সেদিন বিয়ের রিসেপ্সন করলে। অনেক সুন্দর লাগছিল তোমাকে। তোমাদের দুই জনের জুটি খুব মানিয়েছে।
খোঁটা দিচ্ছ?
সে অধিকার কি আমার আছে?
তুমি একটুও পরিবর্তন হও নি। আগের মতনই আছো।
সময় পরিবর্তন হয়েছে মাত্র। মানুষটা সেই আগের মতই আছে।
আমার উপর অনেক রাগ করে আছো তাই না?
রাগ থাকাটা কি স্বাভাবিক না?
পরের জন্মে তুমি আমার হয়ে এসো। তোমার সব রাগ আমি মুছে দেব।
পরের জন্মে তুমি আমার হয়ে এসো। আমিও তোমাকে ছেড়ে দিয়ে বুঝিয়ে দিব, প্রিয়জন হারানোর কষ্ট কতটা।1 Comment
Friends
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আবু ছাবেদ হামীম
@achamim
Shoriful Shoron
@shoriful-shoron
মুক্তা বুলবুলি
@chandra-mukta
রিফাত মাহমুদ
@rifat-mahmud
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
সৃষ্টি
@premdevota


“বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা”