Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    1 year, 9 months ago

    অভিমানী
    মুহাঃ হাবিবুর রহমান
    ২৯/৮/২০২৪
    শেষ কবে কখন কথা হয়েছিল
    তার কিছুই মনে নেই-
    পাথরের পরে জমে থাকা ধুলো বৃষ্টির ধারায় যেমন সরে যায়
    তেমনি স্মৃতি বিস্মৃতি হয়েছে আমার, সরে গেছে বহুদূরে,
    অভিমানে হৃদয়ের তলে ভীষন অন্ধকারে ঢেকে ছিল অনেকটা বছর!
    আসতে চেয়ে আসনি- ঠায় দাঁড়িয়ে ছিলাম
    কৃষ্ণচূড়ার তলে, যে পিঠে মোড়া গাছের ছায় বসতাম
    সেখানে বহুক্ষণ কষ্টের নদী বয়ে ছিল, স্রোতের টানে ভেসেছে আমারই প্রেম
    প্রতীক্ষার প্রহর,
    হাজারটা অজুহাত দিয়ে নিজেকে করলে আড়াল
    সে ছিল তোমার কৈফিয়তের দলিল, কিন্ত আজওতো আমি তোমার
    কৈফিয়ত শুনতে চাইনা! একবারেই না!
    অভিমানের প্রজ্জলিত শিখায় হয়েছি অঙ্গার
    তবুও শেষ হয়েছি ভেবনা কোনদিন!
    আমি জানি, আমার অভিমান একান্ত আমার নিজের!

    7
    5 Comments
    • অভিমান তার জন্যই আসে যে মন জুড়ে থাকে।

      • বাহ্ খুব সুন্দর বলেছেন মঞ্চবন্ধু পৃথুলা !
        অভিমান আসলে তার জন্যেই করা সাজে যে মনটাকে সবথেকে ভালো বোঝে।

      • ধন্যবাদ ধন্যবাদ

    • অযত্ন আর অবহেলার ধুলো জমতে জমতে ঝাপসা হয়েছে স্মৃতিগুলো, তবু ভালোবাসার সেই রংটা আজো অমলিন রয়ে গেছে ! ভালো লাগলো খুব !

    • “অভিমানী” কবিতাটি মুহাম্মদ হাবিবুর রহমানের একটি গভীর আবেগপ্রবণ এবং অন্তর্দ্বন্দ্বমূলক কবিতা। এতে অভিমানের কারণে হৃদয়ের ভেতর জমে থাকা বিষাদের গভীরতা ফুটে উঠেছে। কবি তার অতীত প্রেমের স্মৃতি মনে করতে পারছেন না, অথচ সেই অভিমান যেন আজও তার মনে দগদগে হয়ে আছে।

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Friends

Profile Photo
Nahar moyna
@moyna
Profile Photo
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Profile Photo
Md Rabiul Islam
@mdrabiulislam
Profile Photo
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Profile Photo
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
Profile Photo
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Profile Photo
Okkhar ahsan
@okkharahsan
Skip to toolbar