Profile Photo

Sazu KabirOffline

  • Sazu-Kabir
  • Profile picture of Sazu Kabir

    Sazu Kabir

    4 years, 11 months ago

    বন্ধু
    ।। সাজু কবীর ।।

    বন্ধু-সে তো টবের তলে ঢেউখেলানো খোলামকুচি,
    পরের সুখে আগুন-তেলে সাঁতার কাটা মজার লুচি।

    বন্ধু-সে তো রোদচশমা রোদ-বারিতে
    বাঁচার ছাতা,
    তালপাখা ও শীতলপাটি হৃদয়-গাথা
    লেখার খাতা।

    বন্ধু-সে তো ছাদবাগানে জীবন জাগা
    ঝারি’র জল,
    কালবোশেখে নীড় হারা সে সর্বহারা
    পাখির বল।

    বন্ধু-সে তো জলবিহারি পথ হারানো
    হাঁসের দিশা,
    মেঘঢাকা সে বাদল রাতে আঁধারনাশী
    চাঁদের তিশা।

    বন্ধু-সে তো মরুর সাথী হঠাত্ জোটা গুপ্তধন,
    দুই শরীরে একই মন মৌচাকেরই
    অভয় বন।

    বন্ধু-সে তো ঘর-ছাউনি মস্ত বড়
    নীল আকাশ,
    শীত বিনাশী সূর্য-হাসি খুশবুদায়ী গুলাবপাশ।

    বন্ধু-সে তো হিরার হাসি বাঁশের বাঁশি স্বেতকমল,
    নৌকা মাঝি যোগ্য কাজি ফুলের সাজি
    ডুমুর ফল।

    বন্ধু-সে তো মোমের বাতি চোখের জ্যোতি খোশ আলাপ,
    মন মাতানো নয়নতারা মন কাড়ে যে
    লাল গোলাপ।

    বন্ধু-সে তো থাকবে পাশে হাত বাড়াবে আপত্কালে,
    বন্ধু তুমি, বন্ধু হবে? ফুটবো চলো
    একই ডালে!

    ———————————————————-
    বাহার কাছনা, রংপুর

    3
    2 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
__ariyan__
@ariyan
Skip to toolbar