Profile Photo

Shoriful ShoronOffline

  • Shoriful-Shoron
  • Profile picture of Shoriful Shoron

    Shoriful Shoron

    1 year, 9 months ago

    ঝাঁজালো অঙ্কুর
    _____________
    নির্দ্বিধায় অপ্রিয় বাক্যের প্রস্তাবনাকারী,
    ঠোঁটকাটা।

    লায়েক বলবেন তো?
    মানুষ শব্দের স্থান দখলে প্রাণীও ছুঁড়বেন।

    আমি এর পক্ষে পদক্ষেপকারী,
    স্বার্থান্বেষী।

    দেখুন না,
    পৃথিবীটায় কেমন থমথমে বিরাজমান।
    ভালোয় মন্দে ভেদাভেদহীন কঙ্কাল।

    আঁখি জোড়া আসমানে তাক করে শুণ্যতায় তৃপ্তি খোঁজা মানুষ গুলো কেমন অস্থির।
    অনিয়মের অত্যাচারে জর্জরিত হয়ে কেবলেই হাসে;
    আড়ালে অঙ্কুর উঁকি দিয়েই মৃত।

    মাঝেসাঝে বৃষ্টির কণা গুলো ফুটিয়ে তুলতে কচু পাতার ভূমিকা তুলনাহীন;
    ঠোঁটকাটাও সমতুল্য।
    ঝাঁজালো অঙ্কুর।
    ___
    কবিয়াল২৪.কম/ মঙ্গলবার, জুলাই ০৭, ২০২০
    বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

    13
    7 Comments
Skip to toolbar