Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    1 year, 9 months ago

    প্রেমটা তো এক সাথে হওয়া চাই।
    যেমন?
    সযত্নে বাসের ভীড়েও চিনে নিবে
    তার তীব্র ঘ্রাণের কামুকতা।
    চিনে নিবে যতসব
    মধুর স্পর্শের আঁধারটুকু।

    এত, এত প্রেমের গল্পসল্প।
    আবার ভুলে যাও পিছে ফেলে
    নতুন শপথের তুমি আমি হয়ে।

    সকল ভুলের ব্যর্থতার পুরষ্কার
    নারী, তুমি আমারই হও।

    তুমি আমারই হও, নারী
    আত্মার সংগমে প্রতি ভোরে।
    অথবা শ্রান্ত হয়ে ঘুম হও
    পরিতৃপ্ত শরীরে
    আমার বুকের ঘ্রাণে।
    – অনুরোধ

    4
    2 Comments
    • তুমি আমারই হও, নারী
      আত্মার সংগমে প্রতি ভোরে।
      অথবা শ্রান্ত হয়ে ঘুম হও
      পরিতৃপ্ত শরীরে
      আমার বুকের ঘ্রাণে। -অসাধারণ!

It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar