Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    1 year, 8 months ago

    অপেক্ষা

    শরতের শুভ্রতার অঘোষিত বার্তায়,
    হৃদয়পটে ঝড়ের উপলক্ষ্য,
    অদৃশ্যে প্রিয় মনোহর-
    আমি অপেক্ষায় স্বপ্নবুনি।

    আমি কবিতার ভাষায় যাপিত জীবনের সুরবাঁধি,
    শিউলিতলায় দূর্বা আবৃত কাননে,
    পুষ্পকরথ সাজিয়েছি-
    তোমার অপেক্ষায়।

    ধেনু বাচুরের দুরন্তপনা,
    কাজলা দীঘির জলে,
    বাড়ি ফেলে দশ ক্রোশ দূর-
    মনে হয় দৃশ্যমান এই পথ।

    আমি-আমিত্বের স্বাক্ষী বনেছি,
    কাশফুলের শুভ্রতার শপথ,
    এই পথ মাড়িয়ে এসো-
    তোমার অপেক্ষা বাঁচার স্বপ্ন বুনেছি।

    রাখালের মন ভুলানো বাঁশিতে,
    রাজহংসের উদ্দামতা,
    আমাকে বিমুগ্ধ করেনি-
    তোমার অপেক্ষাই সবকিছু।

    হৃদয়ে প্রেমের আয়োজন,
    মোহের সংসারে বাঁচার উপলক্ষ্য,
    তোমার জন্য সবকিছু-
    স্বপ্ন বুনেছি সহস্র কালের।

    শরতের শুভ্রতার অঘোষিত বার্তায়,
    আমিত্বের বিলোপ সাধন,
    তোমার অপেক্ষায় প্রিয়-
    স্বপ্ন বুনেছি বাঁচার।

    6
    4 Comments
Skip to toolbar