Profile Photo

বিদ্রোহী !!!...........Offline

  • zunairaH1917
  • কেমন আছো তুমি???
    বিষাক্ত এ জীবনের সীমাহীন পথে চলতে চলতে
    হঠাৎ প্রশ্ন জাগে মনে।
    একটা সময় ঘরে ফিরতে দেরি হলে,
    অস্থির হয়ে ফোন কল দিতে দিতে হয়রান হয়ে যেতে…!
    জানি,
    আজ তুমি দিব্যি ভালোই আছো এই আমাকে ছাড়াই ।
    এখন আর হয়রান হতে হয়না কারও জন্য।
    এখন আর মধ্য রাতে গেট খুলে দেবার জন্য-বিরক্ত ও হতে হয়না…।

    একটা সময় !
    আমার আঙ্গুলের ছোঁয়া পাবার জন্য পাগলিনি হয়ে যেতে…!
    কিম্বা রিকশায় বসে আমার হাঁটুতে চিমটি কাটবার জন্য সুযোগ খুজে বেরাতে তুমি।
    কিন্তু এখন তো এই মূল্যহীন মানুষটা কে ছাড়া দিব্যি ভালোই আছো তুমি।
    আর–
    যখন তোমাকে আমার মনে পড়ে…
    যখন তোমার ভেজা চুলের গন্ধটা নেবার নেশায় উম্মত্ত হয়ে উঠি…
    তোমাকে একটি বারের জন্য ছুঁয়ে দেখবার জন্য
    অস্থির হতে – হতে শেষ পর্যন্ত উম্মাদ হয়ে যাই…!
    আমার মন যে কেমন করে…।
    শরিরের প্রতিটি লোমকূপ যে কেমন কেমন করে ওঠে !
    কিন্তু তাতে —
    তোমার তো আর কিচ্ছু যায় আসে না !
    আমায় ছাড়া, সেই দিব্যি ভালোই তো আছো তুমি…।

    দিন এর পরে দিন দিনান্তের মতন বছর যুগ পেরিয়ে যাচ্ছে
    আমায় ছাড়া সেই দিব্যি ভালোই তো আছো তুমি…।
    বসে ভাবি,
    যদি তুমি পারো চলে যেতে!
    যদি তুমি পারো
    সব ভুলে গিয়ে সুন্দর করে বেঁচে থাকতে।
    তবে আমি কেন পারিনা…???
    ছেড়ে গেলে বুঝি এমনই হয়…!
    চলে গেলে বুঝি এমনই হয়……!
    ভাবি আমাকেও পারতে হবে স্বার্থপর ওই তোমারই মতো।
    কিন্তু তবু কেন পারিনা আমি ???
    তোমারই দেয়া শিহরন গুলো ভুলে যেতে…!

    জীবনের সেই প্রথম প্রহরেই
    আমাকে তুমিই ভালবাসতে শিখিয়েছিলে যে…!
    আজ সেই ভালোবাসার কাঙ্গাল হয়ে…।
    লাল – নীল – কালো, বিষে বিষে বিষাক্ত হয়ে গেছি আমি।
    ওই নীল বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকা অসুস্থ হৃদয়ের এই আমি
    নিঃশেষ করে দিচ্ছি নিজেকে । ধীরে ধীরে । আস্তে আস্তে…!
    জানি, তাতেও তোমার কিচ্ছুই যায় আসেনা।
    জানো?
    বিষাক্ত এ জীবনের মধ্য প্রহর পেরিয়ে…।
    আজ আমি শেষ প্রহর পেরিয়ে যাবার অপেক্ষায় শ্রান্ত – ক্লান্ত…!
    শর্পিল নীল বিষে বিষাক্ত এক অসুস্থ হৃদয় নিয়ে অপেক্ষা করে যাই
    ভোরের আলো ফোঁটার।
    বুঝি! আলো দেখা হবে না কো আর আমার …!
    আলোয় আলোয় আলোকিত হয়ে সকাল নেমে আসবে আবারো।
    জানি,
    তুমি দিব্যি ভালোই থাকবে এই আমাকে ছাড়াই।
    হয়তো বা আমিই পারলাম না…।
    বিষাক্ত এ জীবনের
    প্রথম – দ্বিতীয় আর তৃতীয় প্রহর পেরিয়ে ভোরের নির্মল শুদ্ধ বাতাস ছুঁয়ে দেখতে …!
    আমার এই অসুস্থ হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে তোমায়…!
    বুঝি সমাপ্তি ঘটে যাবে,
    এই বিষাক্ত জীবনের শেষ প্রহরের…।

    অচেনা আমি
    আমারই শহরে

    5
    3 Comments
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........

বিদ্রোহী আমি

Mahbub Setu

Executive Chef

হাই বন্ধুরা,

প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।

অচেনা আমি তুমি - হীনা
আমারই শহরে
Skip to toolbar