Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    1 year, 8 months ago

    সেদিন সন্ধ্যে, ঝিরঝির বৃষ্টি।
    হেডলাইটের ভেজা আলোয় অপেক্ষা।
    রেইনকোটের সুরক্ষায় সিগারেটের টান।
    তুমি আসবে ভেজা ভেজা আবেগে,
    দেখলেই ইচ্ছে করবে চুমুতে ভালবাসতে।

    আমি ঘন্টার পর ঘন্টায় তোমার অপেক্ষায়,
    তুমি এসেছিলে হেসেছিলে মুখোমুখি দাঁড়িয়ে।
    ইচ্ছেরা বলেছিল তোমায় ছুঁয়ে দেখতে,
    সামাজিকতায় দূরে দাঁড়িয়ে বলেছিলাম,
    দেরি অনেক হয়ে গেছে।
    শহরতলি ঘুরে টিএসসির প্রাংগনে
    সস্তা কাপের দামি চায়ের দামে,
    কিনে নিয়েছিলাম কিছু সময়
    মহাকালের কাছ থেকে….
    সেই আমার পরম পাওয়া আজো মনে পড়ে।

    5
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar