Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • আমি আমার কথা শুনাবো আজ
    জীবনের-বেড়ে উঠার
    যদিও নাটুকে নয় জীবন
    তবুও কম কিসে-
    কতই না নাট্যগুণে জীবনের মেলবন্ধন।

    আমি!
    অবাধ্য বয়সের বাড়ন্ত দিনগোনায়
    আমার বয়স পঁচিশ চুঁইচুঁই!
    মফস্বল থেকে উঠে আসা আমি-
    এখনো বিজনমূর্তিতে বিরাজমান।

    শহরের আলো চাকচিক্যময় জীবনে আমি
    কপাল গুণে এখনো টিকে আছি
    বহুকিছু দেখি
    অজানা শতেক উকিঁ মারে স্বপ্নিল জগতে-
    এত কিছু গায়ে মাখতে নেই।

    দু’পয়সার রুটি-ভাতে দিনগুজরান
    দ্বারে দ্বারে যাওয়া আসা নিত্যকার কাজ
    আমি ও অলস নই,
    এই যাচ্ছি বেশ।

    প্রতিপত্তি
    খোঁটা হরদম চলছে,
    আমার কি আসে যায়-
    খেয়েইতো বেঁচে আছি।

    শৌখিন পুরুষ আমি নই
    সর্বাঙ্গে লেবাস হলেই চলে!
    জীবনের এই লগ্নে কিছু মানুষ পেয়েছি-
    খুব ভালোবাসে হয়তো,আমিও বাসি।

    কৃতজ্ঞচিত্তে তাদের গুণকীর্তনে কম হয়
    আজীবন যেন পাশে রই এই মিনতি
    জীবন শিল্পের মতো
    কত কারুকাজ-
    কতই না আবার নর্দমা সাদৃশ্য।

    আমি জানিনা
    শৈল্পিক ছোঁয়া কি?
    জীবসত্তায় বন্দি এখনো
    অদৃশ্য পথেই চলছি কত দূর জানিনা-
    সুখের প্রতিচ্ছবি যদি পাই শোভন আচরণে নত হবো।

    আমিও মানুষ হবো
    মফস্বলের ঠিক আমিই রবো
    সুচিন্তিত আমি হবো-
    আমি মানুষ হবো।

Skip to toolbar