Profile Photo

Jannatun NurOffline

  • Jannatun-Nur
  • Profile picture of Jannatun Nur

    Jannatun Nur

    • 2 years, 1 month ago

    প্রিয়

    প্রিয়,তুমি ফিরে এসো,
    প্রতি ক্ষন ,প্রতি জীবন কনা,
    আজ বড় অসহায়।
    জানো বিগত দিনে
    আগত দিনে ,শুধু পথ চাওয়া।
    জানো একটি আকাশ
    শুধু অশ্রু ধরে আমার ।
    প্রিয়তম ,বাজিকর যদি না হও
    তবে কেন ?প্রেমিক হলে,
    কবিতার ফাগুনে, আগন লগে।
    বিরহ ফুলে মালা গাথি যতনে।
    প্রিয় কতটা পথ চাওয়া তুমি চাও
    কতদিন আমাকে ফেরারি পাখি হতে বল,
    জানো ভদ্র ছেলেদের প্রেমিক হতে নেই।
    জানো ,সময় সমুদ্রের স্রোতে আমি
    যাই তোমার স্মৃতির রাজ্যে,
    সেখানে আমি একা,শুধু পথ চাওয়া।
    একটি মন ,ভাঙ্গ তুমি প্রতি ক্ষণে ।
    প্রেমিক হতে গেলে ,হাতে রাখি দিতে হয়
    চোখে অনল জ্বালতে হয়।
    যা আমি একাই জ্বালি ,কবিতার ফাগুনে।
    ভালোবাসতে হলে বন্ধুর পথে হাত ধরতে হয়
    বাধা আসলে রুখে দিতে হয় প্রেমে।

    প্রিয় ,তুমি ফিরে এসা,
    এই বরষায়,যার স্বপ্ন দেখাতে তুমি,
    তুমি জাগ্রত স্বপ্ন আমার ।
    তুমি কেবলি আমারি ,আমার ,কেবলি আমার।
    একতারার প্রেমে তুমি গান হয়ে থেক না
    বালুর প্রাদাস তুমি গড় না,
    আমার জন্য রামধনুর রঙ এ বাসা বাধ।
    আমি শর’ৎ ফুল পাড়িয়ে আসবো সেথায়।
    আমি অশ্রু ফুলের মালা ছিড়ে ,
    কাশফুলের তোড়া নিয়ে আসবো
    আমায় ডেকে নেও প্রিয়।

Skip to toolbar