Profile Photo

Shoriful ShoronOffline

  • Shoriful-Shoron
  • Profile picture of Shoriful Shoron

    Shoriful Shoron

    1 year, 7 months ago

    চার অংশ
    ___
    কাল,
    তুমি শিশুতে উচ্ছ্বাস,
    তুমি শঙ্কা।
    অচেনা কোন মুখশ্রীর ব্যাঙ্গে,
    হাস্য উজ্জ্বল চাহনি।
    অযথা হাত-পা ছুটাছুটিতে সময় যায়।

    কাল,
    তুমি কিশোরে কৌতুহলী,
    তুমি উদ্যম।
    অজানা কোন কল্প কাহিনীতে,
    বাক্যহারা ভীতু চাহনি।
    অযথা ঘাটে-মাঠে ছুটাছুটিতে সময় যায়।

    কাল,
    তুমি যৌবনে উচ্ছৃঙ্খল,
    তুমি তান্ডব।
    অপরিচিত কোন যুবতীর তনুতে,
    গভীর ভাবনা চাহনি।
    অযথা অঙ্গে-অন্তরে ছুটাছুটিতে সময় যায়।

    কাল,
    তুমি বৃদ্ধে মমতাহীন,
    তুমি উদ্বেগ।
    অসহায় এক প্রতীক মূর্তিতে,
    অস্বচ্ছ বিদীর্ণ চাহনি।
    অযথা দৃষ্টিতে- অন্তরীক্ষে ছুটাছুটিতে সময় যায়।
    ___
    ২৪ঘন্টাখবরবিডি/আগষ্ট ২৯, ২০২০
    দৈনিক নাগরিক ভাবনা/১৪ অক্টোবর, ২০২০
    বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

    5
    1 Comment
Skip to toolbar