Profile Photo

Shoriful ShoronOffline

  • Shoriful-Shoron
  • Profile picture of Shoriful Shoron

    Shoriful Shoron

    1 year, 7 months ago

    ব্যথার বার্তা
    ___
    প্রিয়তমা.
    বিষন্নতা কাটিয়ে উঠেছো কি?
    দারুন বেমানান প্রিয়কে নিয়ে দ্বিধাগ্রস্থতা?
    আঁজলা ভরা প্রবঞ্চনা কি এখনো নিশ্চল?
    বিষাদ, বিরক্তি, নিরুদ্বেগ কি আজঅবধি স্থির?

    প্রিয়তমা,
    কি ভাবছো?
    কেন কড়া নেড়েছি?
    ভাবছো, একগুচ্ছ অবহেলা প্রার্থনা করছি?
    না, হৃদয়ে উদিত ব্যাথার বার্তা বিতরণ করতে এসেছি।

    প্রিয়তমা,
    গভীর ভালোবেসেছি ,আরও গভীর।
    অধিক ঠকিয়েছো, আরও অধিক।
    আমার প্রাণে রয়েছো গোপন, যেখানে দুঃখের প্রবেশাধিকার নেই।
    তোমার প্রাণ হয়েছে শুন্য, সেখানে সুখের প্রবেশাধিকার নেই।
    ___
    সাহিত্যবার্তা/মে ৩১, ২০২০
    বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6

    7
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar