-
__প্রশ্নগুলো__থাকুক__
প্রশ্ন আর তার উত্তরে শুধুই প্রশ্ন।
উত্তর না পাওয়াটাই সবচেয়ে বড় উপহার।
উত্তর পেয়ে গেলে আকাঙ্ক্ষা ফুরায়;
হারায় খোঁজার সকল তৃষ্ণাই।
থেকে যায় শুধুই উত্তর।প্রশ্নগুলো আছে তাই যত গতি, যত প্রাণ;
প্রশ্নগুলো না থাকলে কী হত তড়িৎ এর সমাধান?
প্রশ্নগুলো আছে তাই একই পটে ফুটে ওঠে নূতন যত ছবি;
প্রশ্নগুলো না থাকলে কি জন্মাত এত শত কবি?
প্রশ্নরাই তো ভাবতে শেখায়,
চলতে শেখায়, বলতে শেখায়,
স্বপ্নের পরে আবার স্বপ্ন গড়তে শেখায়।
প্রশ্নের মত স্বপ্নও পূর্ণ হতে হয়না;
স্বপ্ন বরাবর স্বপ্ন হয়েই সুন্দর।
ইহজগতে সবথেকে টেকসই শুধুই বর্তমান।–মো.দানিয়াল আরাফাত
রাত ২টা ২৬ মিনিট
২৯এ অক্টোবর, ২০২৪ ইং10 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Rumon-Aeka
@rumon-aeka
এমদাদ হোসেন
@emdad123



ঠিক বলেছেন।