Profile Photo

মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।Offline

  • Dhrubo-Abbas
  • শিরোনাম : “বাজারে আগুন”
    কবি: ধ্রুব আব্বাস
    তারিখ : ২৯/১০/২০২৪ ইং

    পেঁয়াজ দাম আজ দেড়শতে
    সবজি সবই শয়ের কাছাকাছি,
    মুরগির তাপে আগুন লেগেছে
    ডিম যাচ্ছে না ভাতের পাতে…
    মাছের বাজার গরম বেজায়
    আগুন লেগেছে শাক লতাতেও,
    চালের দাম কি বলবো আর
    সাধারণ মানুষের উঠছে নাভিশ্বাস…
    ইলিশ মাছ, গরুর মাংস-খাসির মাংস
    গরীবের এই সব ছোঁয়া বারণ,
    এই সব খাবে শুধু বড়লোকে
    বামন হয়ে চাঁদে হাত দিতে নেই।
    এই যদি হয় বাজারের অবস্থাটা
    গরীব মানুষ কি করে চলবে বলো !
    দেশটা তো আবার স্বাধীন হলো
    আমরা কবে খেয়ে পড়ে বাঁচবো বলো.!

    6
    11 Comments
Skip to toolbar