-
লোহার শিক
___
আচ্ছা বাবা,
আমি যদি তোমার মৃত্যু কামনা করি,
আমার কি খুব বড় ভুল হবে?
অবাক হচ্ছো এই ভেবে?
তুমি তোমার সন্তানের জন্য,
পৃথিবী সমান ব্যাথা বুকের মধ্যে লুকিয়ে,
হেসেছো, হাসিয়েছো।
অজস্র সংকীর্ণতায় রুদ্ধরোষ দমন করে বাড়িয়েছো হাত।
আগলে রাখার টানে শিখিয়েছো দাড় বাইতে।
এই কি তার পরিণাম?আচ্ছা বাবা,
আজ তোমার বুকের ভেতরের ব্যাথাটা প্রকান্ড রকমের বড় হচ্ছে, না?
কিন্তু আমিই বা কি করবো বলো?
জানোইতো,
মধ্যবিত্তরা সব অবস্থাতেই মধ্যবিত্ত।
মধ্যবিত্ত!
যেখানে বিস্তর নিষেধ, বিধান,
আইন-কানুন,
একটা লোহার শিকের মধ্যে জীবনটা।
এখান থেকে বাহির হওয়ার কোন উপায় আছে কি?আচ্ছা বাবা,
তুমি যদি আমার মৃত্যু কামনা কর,
তোমার কি খুব বড় ভুল হবে?
আমি অবাক হব না।
কারণ,
পৃথিবী সমান যে ব্যাথাটা,
তোমার বুকের মধ্যো লুকিয়ে রেখেছো,
সেটা আমি জানি।
অবহেলা, অনিদ্রা তোমায় প্রতিনিয়ত একটু একটু করে গ্রাস করছে,
সেটাও আমার জানা।
___
সাহিত্যবার্তা/মে ৩১, ২০২০
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-65 Comments-
“লোহার শিক” কবিতাটি একজন সন্তান এবং তার বাবার গভীর মানসিক টানাপোড়েনের প্রতিচ্ছবি। এখানে মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা ও নিষেধের বেড়াজালে আবদ্ধ থেকে তারা পরস্পরের প্রতি মায়া-মমতা, ব্যথা ও হতাশার অনুভূতি ভাগ করে নেয়। বাবার জীবনযুদ্ধ ও আত্মত্যাগের বর্ণনা যেমন স্পষ্ট, তেমনি সন্তানও তার মধ্যবিত্ত অবস্থার কারণেই বাবাকে সুখ দিতে না পারার অপরাধবোধে আক্রান্ত। কবিতার শেষ অংশে বাবার প্রতি সন্তানের অপরিসীম কৃতজ্ঞতা ও হতাশা প্রকাশিত হয়েছে, যেখানে “লোহার শিক” রূপক অর্থে মধ্যবিত্ত জীবনের অনড় ও নিরুপায় বাধাকে প্রতিফলিত করে।
Friends
আবু সালাম কাজী
@tazic-arsalan-khan
shewly khatun
@shewlykhatun
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
তাসরিন ইসলাম রিতু
@ozana-otithi
Abdullah Al Mamun
@mamun23
উজ্জল রায়
@anthony6
Shafi Hoque
@shafi-hoque
JAKIUL ANTO
@jakiulanto
As Talukdar
@astalukdar



তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!