-
পাল্টে যায় সময়…
উল্টে যায় সংবাদ…
উল্টে যায় সময়,
পাল্টে যায় ইতিহাস।
কোনটা ঠিক,
কোনটা বেঠিক,
ভেবে চলে জনতা অহর্নিশ।
ঠিক বেঠিকের যাঁতাকলে,
আমজনতা যাচ্ছে পিষে…
প্রচারের ধরণে…
সত্য মিথ্যার কবলে;
ভেসে চলে জনতা অন্তিমে…
সর্বত্র মনুষ্যত্বহীন;
দু’পায়ে প্রাণীর পদচারণা…
যেখানে মনুষ্যত্ব নেই,
সেখানে…
নীতিশিক্ষা,
ধর্মশিক্ষা… কি হবে!
শুধুই নিজ নিজ স্বার্থে;
যাচ্ছে উল্টে,
যাচ্ছে পাল্টে…
দেহের দেহী’
উল্টো পথে…
দু’পায়ে জন্তুই দেখি…
চলছে উল্টে পাল্টে….
গা বাঁচিয়ে,
দেখি না তো মানুষ!
মানুষ দেখবো,
মানুষ ভজবো….
আর হলো না…!! !……….. পি কে সরকার
5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit


চমৎকার, শুভকামনা রইল