Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • মেসির কোনো খবর নেই
    রমজান আলী। মফস্বল শহরের পত্রিকার হকার। অন্যদের চেয়ে দ্রুত পত্রিকা বিক্রির কৌশল হিসাবে তিনি একটি উল্লেখযোগ্য সংবাদের শিরোনাম পরিবর্তন করে তার মতে শিরোনাম তৈরি করে চিৎকার করতে থাকেন। ফলে অনেকেই তার দেওয়া শিরোনাম শোনে পত্রিকা কিনে নেয়।
    ২০১৮ সালে বিশ্বকাপে তলা থেকে আর্জেন্টিনাকে মূলত একাই মেসি চূড়ান্ত পূর্বে নিয়ে যায়। এরপর থেকে সব পত্রিকার শিরোনাম হয় মেসি। সেসব শিরোনাম নিজের মতো করে বেশ পত্রিকা বিক্রি করছিল রমজান আলী।
    একদিন কোনো পত্রিকায় মেসির সংবাদ ছিল না। চিন্তায় পড়ে যায় রমজান। কিভাবে এতো পত্রিকা বিক্রি করবেন তিনি। এদিকে বাসায় কুটুম এসেছেন। তাদের জন্য ভাল মন্দ বাজার করতে হবে। চিন্তা করতে করতে তার মাথায় একটি বুদ্ধি আসে। তিনি চিৎকার করতে থাকেন, ‘মেসির কোনো খবর নেই, মেসির কোনো খবর নেই।’ ব্যস! মুহূর্তে সব পত্রিকা শেষ। পরে পাঠকরা ক্ষিপ্ত হয়ে রমজানকে বলে কোথায় তোমার মেসির খবর।
    রমজান উত্তর দেয়, প্রতি দিন তো মেসির খবর থাকে। আজ তার কোনো খবর নেই। এজন্য আমি বলতে থাকি মেসির কোনো খবর নেই।
    পাঠকরা অবাক হয়ে রমজান মিয়ার দিকে তাকিয়ে থাকে। আর রমজান মিয়া গুন গুন করে গান গিয়ে বাজারের দিকে চলে যায়।

    3
    1 Comment
Skip to toolbar