Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    1 year, 6 months ago

    এই হোক আমার সমাজ
    গোপন প্রেমে।
    এখন আর লাগেনা কষ্ট মেনে নিতে
    তার পাশে তোমাকে।

    বল মেয়ে, তুমি কত দূরে,
    মহাকাল পেরিয়ে, নাকি আরও দূরে?
    মনে পড়ে কি, মুহুর্তগুলি
    যখন দু’জন ছিলাম পাশাপাশি?
    অনিন্দ্য সুন্দর হোক ভাবনারা
    সহজ হোক প্রকৃতির মত।
    পিছন জড়িয়ে বলুক কেউ, ভালবাসি…

    তুমি কি সত্যি?
    নাকি শুধু মুহূর্তের মায়া?
    মিথ্যের আড়ালে কিছু
    প্রেম প্রেম খেলা?

    তুমি ভোরের গল্প হয়ে,
    চোখ বুঝে এসে ছুঁয়ে গেলে
    তুমি প্রেম, বিনোদিনী
    তোমায় খুঁজে ভালবাসতে পারি।

    তুমি হেসেছিলে মুখোমুখি বসে,
    ইচ্ছেরা বলেছিল তোমায় ছুঁয়ে দেখতে।
    সস্তা কাপের দামী চায়ে,
    কিনে ছিলাম কিছু সময়
    মহাকালের কাছ থেকে….

    তুমি কি সত্যি?
    নাকি শুধু মুহূর্তের মায়া?
    মিথ্যের আড়ালে কিছু
    প্রেম প্রেম খেলা?

    শুধু জানতে চাই,
    কত দূরে তুমি?
    আলোকবর্ষ কত পরে?
    তোমার স্মৃতি বুকে ধরে
    এখন আর লাগেনা কষ্ট..

    সময় গেছে পেরিয়ে।
    এই হোক আমাদের সমাজ
    গোপন প্রেমে।

    3
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar